জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বকেয়া গ্যাস বিল নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ আলীর মনোনয়ন স্থগিত

মোঃ রাতুল হাসান লিমন

গ্যাস বিল বকেয়া থাকার কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির এ সিদ্ধান্তের কথা জানান। মোহাম্মদ আলী বাংলাদেশ রিপাবলিকান পার্টির নেতা এবং বিএনপির সাবেক সংসদ সদস্য।
যাচাই-বাছাই চলাকালে রিটার্নিং কর্মকর্তা জানান, মোহাম্মদ আলীর মালিকানাধীন একটি রি-রোলিং শিল্প কারখানার নভেম্বর মাসের গ্যাস বিল বাবদ ১৩ লাখ ৩১ হাজার টাকা বকেয়া রয়েছে। এ কারণে আপাতত তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। তবে বিষয়টি পর্যালোচনা করে বিকেল ৪টার দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।
এ ছাড়া আপিল দায়েরের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

1

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

2

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে

3

মওলানা ভাসানী আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামে চিরপ্র

4

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

5

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বন্ধক মাদ্রাসার বেদখল জমিতে

6

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য

7

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

8

পাবনার সুজানগরে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন

9

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

10

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

11

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ

12

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

13

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

14

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

15

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

16

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

17

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

18

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

19

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

20