জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বকশিগঞ্জের সাতানি পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানি পাড়া গ্রামে যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিল উপলক্ষে একটি দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পটির আয়োজন করেন ঢাকাস্থ “আদর্শিক বকশিগঞ্জ সমিতি”। ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে শুরু হয়ে এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলে সন্ধ্যা পর্যন্ত। স্থানীয় জনগণের অংশগ্রহণে এটি এক প্রাণবন্ত চিকিৎসা সহায়ক কর্মসূচিতে রূপ নেয়। ক্যাম্পটি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বকশিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল। তিনি ক্যাম্প পরিদর্শন শেষে বলেন:
"এ ধরনের স্বাস্থ্যসেবা আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সমাজে সচেতনতা ও কল্যাণ বয়ে আনবে।"
এ সময় ক্যাম্প আয়োজক ও ঢাকাস্থ আদর্শিক বকশিগঞ্জ সমিতির সেক্রেটারি মো. ফরহাদ হোসেন রানা জানান:
"আজকের ক্যাম্পে এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আরও প্রায় ২০০ জন রোগী চিকিৎসা নিতে পারবে বলে আশা করছি। আমরা স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সমাজের বৃত্তবানদের সহায়তা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারবো।"
চিকিৎসা নিতে আসা একজন বয়স্ক রোগী বলেন,
"আমি বেশ কয়েকদিন ধরে জ্বর ও ব্যথায় ভুগছিলাম, কিন্তু আর্থিক সংকটে ডাক্তার দেখাতে পারছিলাম না। আজ এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুব উপকার হয়েছে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।"
ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত একজন চিকিৎসক জানান:
"প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। বেশিরভাগ রোগী সাধারণ সর্দি-কাশি, জ্বর, গ্যাস্ট্রিক এবং চর্মরোগে আক্রান্ত ছিলেন। কিছু জটিল রোগীকে পরবর্তী পর্যায়ের চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। এ ধরনের উদ্যোগ এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে।"
এ ধরনের উদ্যোগ যুব সমাজের মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের প্রকাশ। স্থানীয় জনগণ এমন আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হোক—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

1

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

2

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

3

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

4

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

5

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের

6

নিরাপত্তাঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং

7

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

8

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা

9

মাদকের বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের আরো একটি সফল অভিযান

10

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

11

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

12

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

13

দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় কুলিয়া ইউনিয়ন বিএনপি ও কৃষ

14

"দেশ গড়ার পরিকল্পনা" আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্ম

15

মেহেরপুর মুজিবনগরে বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার

16

দিনাজপুরে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির

17

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

18

নড়াইলে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

19

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

20