জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে স্কুল ছাত্রী সুরাইয়া হত্যার রহস্য উন্মোচন দুই আসামি গ্রেফতার

 মো. মেহেদী হাসান 
 
পাবনার ফরিদপুর উপজেলায় স্কুলছাত্রী সুরাইয়া খাতুনকে হত্যার পর মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়েছিল—এমন চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের চাচাতো বোন ও তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, নিহত সুরাইয়া খাতুন এবং আসামি ডালিয়া সম্পর্কে চাচাতো বোন। ডালিয়ার স্বামী আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং নিয়মিত কাজ করতে অক্ষম ছিলেন। সীমিত আয়ের সংসারে আর্থিক সংকট থেকেই তারা ভিকটিমের দাদা-দাদির কাছ থেকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের পরিকল্পনা করেন।

পুলিশ জানায়, ভিকটিমের দাদা-দাদি আর্থিকভাবে স্বচ্ছল এবং সহজে আতঙ্কিত হন—এমন ধারণা থেকে আব্দুল লতিফ ও তার স্ত্রী ডালিয়া পূর্বপরিকল্পিতভাবে একটি ভুয়া অপহরণের ছক আঁকেন। পরিকল্পনার প্রাথমিক ধাপে সুরাইয়াকেও যুক্ত করা হয়েছিল।

ঘটনার দিন ১৩ জানুয়ারি ২০২৬ সন্ধ্যার পর ডালিয়া তার বাবার বাড়িতে যাওয়ার কথা বলে সুরাইয়াকে নিয়ে কাজিটোল এলাকায় যান। সেখানে আব্দুল লতিফ তাদের সঙ্গে যোগ দেন। পরে জমির ভেতর দিয়ে হেঁটে তারা ফরিদপুর থানাধীন জন্তিহার গ্রামের একটি পরিত্যক্ত ঘরে পৌঁছায়।

সেই ঘরেই খাবারের সঙ্গে কৌশলে সুরাইয়াকে আনুমানিক ১০টি ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এরপর ডালিয়া ও আব্দুল লতিফ সুরাইয়াকে সেখানে রেখে নিজ নিজ বাড়িতে ফিরে যান। রাত গভীর হলে পুনরায় সেখানে গিয়ে তারা দেখতে পান, সুরাইয়ার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে।

ঘটনাটি গোপন করতে এবং ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে তারা সুরাইয়ার হাত-পা বেঁধে একই রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে মরদেহটি নিকটস্থ একটি পুকুরে ফেলে দেন বলে পুলিশ জানায়।

পরবর্তীতে ১৭ জানুয়ারি ২০২৬ আব্দুল লতিফের ব্যবহৃত একটি মোবাইল সিম থেকে ভিকটিমের দাদার সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন—আব্দুল লতিফ পিতা: রেজাউল প্রামানিকএবং তার স্ত্রী ডালিয়া। তাদের বাড়ি পাবনার ফরিদপুর থানার জন্তিহার গ্রামে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত  রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

1

শেষ বলে ছক্কা হাকিয়ে, সিলেটকে জেতালেন ওকস

2

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

3

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

4

যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন তাদের

5

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

6

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

7

সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্য

8

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

9

বগুড়ার ধুনটে নাংলু গ্রামে নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

10

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

11

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

12

সম্প্রীতি ও শান্তির বারতা নিয়ে ধরায় এলো 'শুভ বড়দিন': উৎসবের

13

‎ভাঙ্গুড়ায় সাংবাদিক নাহিদ কে হুমকি ও হামলা, থানায় জিডি

14

ভোলাহাটে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায়, ফ্রি রক্

15

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

16

নেতানিয়াহুর পদত্যাগ ও স্বাধীন তদন্তের দাবিতে- উত্তাল বিক্ষোভ

17

মৌলভীবাজার চেম্বার নির্বাচন,আপীল করার পর চুরান্ত ফলাফল

18

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

19

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

20