জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বিএনপির ব্যানার সরানোর প্রতিবাদে বিক্ষোভ

ফরিদপুরে বিএনপির ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। শনিবার (১৭ মে) ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন যুবদল নেতারা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন , সহসভাপতি কাউসার সরদার, জব্বার জমাদার, মো. আরমান হোসেন, মইদুল ইসলাম কাকন, সহসম্পাদক মোঃ আনোয়ার হোসেন মিঠু , সিনিয়র যুগ্ম সম্পাদক শামীমুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহীদ, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান নাসির, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু, সদস্য মোহাম্মদ কামরুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি একটি জনপ্রিয় ও গণতান্ত্রিক দল। খালেদা জিয়ার নেতৃত্বে দলটি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে।
তারা অভিযোগ করেন, গত এক সপ্তাহে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় নেতাদের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং ন্যক্কারজনক।
যুবদল নেতারা দাবি করেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা জড়িত। তাদের অভিযোগ, বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এসব কাজ করা হচ্ছে। এমন কর্মকাণ্ড বন্ধ না হলে যুবদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
বক্তারা প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

1

হোমনা বড় কান্দায় নাইট ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন মদিনা জেনার

2

নবাবগঞ্জে ইউএনওর হাত ধরে উন্নয়নের ছোঁয়া

3

নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুল

4

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মতবিন

5

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিরি’র যৌথ উদ্যোগে মাইজভাণ্ডারে মনোবৈজ

6

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

7

‎ফরিদপুরে নিখোঁজ পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ

8

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

9

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

10

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

11

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

12

কাজিপুরে ধানের শীষের পক্ষে সেলিম রেজার বিশাল মিছিল ও সমাবেশ

13

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

14

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

15

সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা

16

র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে গু/লিসহ ৪টি এ/য়া/র/গান উদ্ধ

17

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

18

দিনাজপুর–৫ আসনে প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসব

19

‎জামায়াতে যোগদান করলেন কয়রায় গণঅধিকার পরিষদের সভাপতি সহ ১৬ ন

20