জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

শাখাওয়াত হোসেন মোল্লা 
   

মাদারীপুর উপজেলার রাজৈরে  প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় দড়ি পেঁচিয়ে অনিক আশ্চর্য (৩৫) নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন।

 সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে  রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকার নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 


নিহত অনিক পার্শ্ববর্তী এক নম্বর ব্রিজ এলাকার সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের (ডিএমএফ) চিকিৎসক ছিলেন। তিনি একই উপজেলার বাজিতপুর গ্রামের গ্রাম্য চিকিৎসক অঞ্জন আচার্যের একমাত্র  ছেলে।
 মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে রাজৈর থানা পুলিশ।

পুলিশ, হাসপাতাল  ও পরিবার সূত্রে জানায়,  প্রায় ৮ বছর ধরে জরুরি বিভাগের চিকিৎসক হিসেবে টেকেরহাট সিটি হসপাতালে কর্মরত ছিলেন অনিক। ২৪ ঘণ্টা চিকিৎসা দেওয়ার জন্য টেকেরহাট নূর জাহান কমিউনিটি সেন্টারের ৩য় তলায় ফ্ল্যাটবাসায় তিনি ভাড়া থাকতেন। একই সঙ্গে পাশের রুমে থাকতেন ওই হাসপাতালের এক্স-রে অপারেটর নৃপেন। সোমবার রাতে প্রতিদিনের মতো রোগীদের চিকিৎসা সেবা প্রদান শেষে অনিক বাসায় আসেন এবং নৃপেন হিন্দু ধর্মাবলম্বীদের গানের অনুষ্ঠানে যান। এ সময় প্রেমিকার সঙ্গে ঝগড়া করে তাকে মেসেঞ্জারে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন অনিক। পরে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নৃপেন এসে চা খাওয়ার জন্য তাকে ডাকতে যান। এসময় দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দেন এবং অনিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান নৃপেন। তাৎক্ষণিক তিনি হসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন। এরপর রাজৈর থানায় জানালে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করেন এবং মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেন।


অনিকের মা চিনু আচার্য জানান, বিয়ে করার আগে থেকেই ওই মেয়ে ( মুন্নি),র সাথে সম্পর্ক হয়, ওর জন্য আমার অনিক আত্নহত্যা করেছে, ওর ফাসি চাই, আর যেনো কোন মায়ের বুক এভাবে খালি না হয়। 



সিটি হসপিটালের মালিকপক্ষ আনিসুর রহমান জানান, আমাদের প্রতিষ্ঠানে প্রায় ৮ থেকে ১০ বছর যাবত কাজ করতেন অনিক। প্রেমের সম্পর্কে জড়িত ছিল। গতকাল রাতে ওই প্রেমিকার সঙ্গে ঝগড়ার জেরে তাকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করেছে।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ  শেখ আমিনুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে   ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে মোবাইলে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে। তবে কেউ বলছে কথিত স্ত্রী আবার কেউ বলছে প্রেমিকা। এ ঘটনায় একটা অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে নুর মোহাম্মদ সি.আই.পি কে সংবর্ধনা ও মাদ্রাসায় ওয়াটার

1

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

2

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

3

নওগাঁর নিয়ামতপুরের ০১ নং হাজীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইসলা

4

সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের কর্ম বিরতি কর্মসূচী স

5

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগ

6

মীরসরাইয়ে ট্রাকের চাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২, আহত ৪

7

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

8

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

9

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

10

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

11

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

12

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

13

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

14

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

15

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভ

16

গোয়ালন্দে পিঠা উৎসব অনুষ্ঠিত

17

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

18

ধানের শীষ নির্বাচিত হলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহ

19

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

20