জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে রাস্তায় দাঁড়ালেন শিক্ষার্থীরা

মো: ফখর উদ্দিন।।

নানাবিধ আর্থিক দুর্নীতি অনিয়মের অভিযোগে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের পদত্যাগের দাবিকে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।  
রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এ কর্মসূচির আয়োজন করে।    
মানববন্ধনে বক্তব্য রাখেন, অভিভাবক আমজাদ হোসেন, সৌরভ হোসেন, নিজাম উদ্দিন, দশম শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত নাহিয়ান, মাইনুল হোসেনাইন ও সাজ্জাদ হোসেন প্রমূখ।
এতে বক্তারা অভিযোগ করে বলেন, নোয়াখালী উচ্চ বিদ্যালয় ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ের আশেপাশের অধিকাংশ পরিবারগুলো নিতান্ত গরীব ও দিনমজুর শ্রেণির। তাই শহরের নামিদামি স্কুল গুলোতে এ পরিবারগুলোর সন্তানদের ভর্তির সুযোগ না হওয়ায়, এই স্কুলই তাদের একমাত্র ভরসা। কিন্ত প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ শিক্ষার্থী ভর্তিতে নীতিমালা বহির্ভূত অধিক টাকা আদায় করে। সহকারি নারী শিক্ষক, অভিভাবকদের সাথে খারাপ আচরণ করে। রশিদ ছাড়া চাঁদা দাবি ও আদায় করে। শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠানে রুপান্তনের চেষ্টা করে এবং এতিম, গরীব শিক্ষার্থীদের প্রতি অমানবিক নিষ্ঠুর মনোভাব প্রদর্শন করে। তবে সংশ্লিষ্ট একাধিকস্থানে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি শিক্ষার্থী ও অভিভাবক মহল।  
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বলেন, আমি একটি মিটিংয়ে আছি। পরে এ বিষয়ে কথা বলব।  
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, শিক্ষার্থীরা আমার কাছে এসেছে। তাদের লিখিত ভাবে অভিযোগ গুলো দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।    


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

1

টাঙ্গাইল-২ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন গণ অধিকারের শাক

2

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

3

নওগাঁ জেলার পোরশায় উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

4

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

5

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এনটিআরসিএর হাতে প্রধান ও সহ.প্রধান

6

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

7

রাতের আঁধারে সাড়ে ৮ কোটি টাকার নিম্নমানের কাজে ফুঁসে উঠছে এল

8

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

9

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

10

গাজীপুরে তুহিন হত্যা,চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ, দৃষ্

11

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

12

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ বাহিনীর অভি

13

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

14

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৯ ডিসেম্বর

15

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

16

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

17

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

18

মাদারীপুরে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে বিজ্ঞ প্যানেল আইন

19

ঢাকার আবর্জনা মানিকগঞ্জে: পরিবেশের নষ্ট, জনস্বাস্থ্যের হুমকি

20