জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ

গত ১০ জুলাই বিভিন্ন অনলাইন পোর্টালে “ভুয়া স্কুল খুলে ২১ পরিবার নিঃস্ব করেছে জামায়াত নেতা” এবং একটি পোর্টালে “আওয়ামী লীগ নেতাদের রক্ষায় সক্রিয় জামায়াত নেতা আনিছ” — এই ধরনের মনগড়া ও বিভ্রান্তিকর শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
ওই খবরে উল্লেখ করা হয়েছে যে, “২১টি পরিবারের কাছ থেকে ভুয়া স্কুল খুলে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে জামায়াত নেতা আনিছুর রহমান ও তার ভাতিজি জামাই মোয়াজ্জেম হোসেন বাবুল।” আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি, এ ধরনের সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।
আমরা কারো কাছ থেকে কোনো টাকা নেইনি, বরং বরাবরই নৈতিকতা ও স্বচ্ছতার সঙ্গে চলেছি। উল্লেখ্য, উক্ত স্কুলটি প্রতিষ্ঠার সময় দেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং স্কুলটির সভাপতি ছিলেন রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিন উদ্দিন মাস্টার। এখন প্রশ্ন হলো—আমরা কীভাবে তখন কোটি টাকা আত্মসাৎ করলাম? যারা এমন গুরুতর অভিযোগ তুলেছেন, তাদের কাছে প্রমাণসহ ব্যাখ্যা দাবি করছি।
আমাদের বিশ্বাস, একটি কুচক্রী মহল পূর্বপরিকল্পিতভাবে আমাদের সামাজিক, পারিবারিক ও রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে কিছু সাংবাদিককে ভুল ও ভ্রান্ত তথ্য দিয়ে সংবাদটি প্রচার করিয়েছে।
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যিনি এই সংবাদটি প্রচার করেছেন, তিনি নিজে এক সময় ছাত্রলীগের সহ-সভাপতির পদে ছিলেন। অথচ তিনি আমাদের কাছে থেকে বক্তব্য না নিয়ে, কোনো সত্যতা যাচাই না করেই এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
আমরা এ ধরনের অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোকে দ্রুত সংবাদটি প্রত্যাহার ও সংশোধনী প্রকাশের আহ্বান জানাচ্ছি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার ফেলা যাওয়া দুই শিশু বাঁচানো গেল না ১৪ মাসের মোর্শেদকে

1

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

2

দ্বি বার্ষিক সম্মেলন প্রমাণ করে নির্বাচনে জনগণের নির্বাচিত

3

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

4

গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযান জাল টাকার কারখানা উন্মোচন, গ্

5

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নির্বাচনে জাল ভোট দিতে এসে যুবক আটক

6

টিকে থাকতে পিডিবির বিদ্যুতের দাম বাড়াতে হবে ৮৬ ভাগ

7

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

8

রায়গঞ্জে বিএনপি’র গণমিছিল

9

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

10

কাহালুর কালাই ঘোনপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

11

যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন তাদের

12

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

13

বিচারের দাবিতে মিছিল শেষে শীতলক্ষ্যা সেতুতে ‘শহীদ ওসমান হাদি

14

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

15

মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত

16

শিবচরে শীতের আগমনে ব্যস্ত সময় কাটাচ্ছে লেপ-তোশক কারিগর

17

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

18

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

19

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

20