জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

মো: মোস্তাকিম বিল্লাহ 
পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

   নওগাঁর পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইসরাফিল(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি নিতপুর বিওপি টহল সদস্যরা। সে কালাইবাড়ি রাংগাপুকুর গ্রামের বজলুর রহমানের ছেলে। গতরাতে  আরআইবি, এসআইপি ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১/৩ এস হতে আনুমানিক ৫০০গজ বাংলাদেশের অভ্যন্তরে রাঙ্গাপুকুর গ্রামের বটতলী রাঙ্গাপুকুর মাঠের ব্রীজের পাশে সরিষার ক্ষেত হতে ১ হাজার ৮০পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় রাঙ্গাপুকুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রহমত(২০) ও মকবুলের ছেলে রেজাউল (৩৫) পালিয়ে যায়। টহল কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান এর নেতৃত্বে বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করেন। আটককৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট গুলির মূল্য ১ লক্ষ ৬২ হাজার টাকা। এবিষয়ে থানায় মামলা হয়েছে এবং  জবব্দকৃত মালামাল আসামীসহ পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সুবেদার মাহফুজুর রহমান। অপরদিকে মঙ্গলবার ভোরে নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল টেকঠা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০২টি ভারতীয় গরু আটক করেন। একইদিন আটককৃত ভারতীয় গরু ০২টি পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা করা রয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর তানিম হাসান খান, এসপিপি, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চি করে জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে তা অব্যাহত থাকবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিষের চর পাকা মসজিদে চরের মাটি কাটা নিয়ে উত্তেজনা

1

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

2

ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

3

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

4

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

5

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল একজনের

6

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন

7

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

8

আসামি চালান নিয়ে বাকবিতণ্ডা, এএসআই শরীফের লাঠির আঘাতে এএসআই

9

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

10

যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি স

11

জনতার বন্ধু ফাউন্ডেশনের নবীন বরণ ও কমিটি পরিচিতি সভা

12

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

13

আর্থিক সক্ষমতা ছাড়াই বিয়ে বিচ্ছেদের মিছিলে পিষ্ট হচ্ছে সংসা

14

তাড়াইলে মাদরাসাতুল আতহার দামিহা বাজারের বার্ষিক তাফসিরুল কোর

15

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

16

পূবাইল নগরীর মাজুখান এলাকায় এক তুলার গুদামে আগুন

17

আত্মমর্যাদার প্রশ্নে অটল বিসিবি, প্রয়োজনে বিশ্বকাপ বয়কট, তবু

18

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

19

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩২

20