জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় ক্লুলেস হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

আবু বক্কর সিদ্দিক।।

রাজশাহী পুঠিয়ায় ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ শীর্ষক চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ফিরোজ‘কে সাভার থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
  
বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫ টায় ঢাকা জেলার সাভার থানার কলমা
নামক এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী পুঠিয়ায় ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ শীর্ষক চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ ফিরোজ (২৫),কে গ্রেফতার করে র‍্যাব-৫।
গ্রেফতারকৃত আসামি পুঠিয়া থানার উজালপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, নিহত ভিকটিম একজন গৃহিণী।
গত ২৬/০৫/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৩০
টার সময় পালিত ছাগল আনার জন্য উজালপুর বিলে যায়। ছাগল নিয়ে বাড়ী না আসলে নিহত ভিকটিমের ছেলে এরশাদ তার ফুফাতো ভাইকে নিয়ে উজালপুর বিলে যায় এবং তার মায়ের পালিত ০২ টি ছাগল বাধা অবস্থায় দেখতে পায়।
তখন মাকে না পেয়ে খোঁজা-খুজির একপর্যায়ে এজাহারে উল্লেখিত ০৬ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে রাত আনুমানিক ২০.৩০ টায় পুঠিয়া থানাধীন উজালপুর গ্রামস্থ জনৈক ইদ্রিস এর ভুট্টা ক্ষেতের মধ্যে একজন মহিলার ওড়না দ্বারা মুখ ও গলা পেঁচানো অবস্থায় লাশ পাওয়া যায়। তখন ভিকটিমের ছেলে ওড়না সরিয়ে তার মায়ের লাশ সনাক্ত করে।
ভিকটিমকে গত-২৬-০৫-২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৩০ টা হতে রাত ২০.০০ টার মধ্যে যে কোন সময় উক্ত ঘটনাস্থলে অজ্ঞাতনামা কারণে হত্যা করেছে বলে ভিকটিমের ছেলে জানায়।
উক্ত নাটকীয় হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি করে। মর্মান্তিক এই ঘটনা টি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপক সাড়া ফেলে।
এই ঘটনায় পুঠিয়া থানায় নিহত ভিকটিমের ছেলে বাদী হয়ে একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করে।
ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং
গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র‍্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি আভিযানিক দল
অদ্য ২৭ আগস্ট ২০২৫ তারিখে ঢাকা জেলার সাভার থানাধীন কলাম নামক এলাকা হতে উক্ত হত্যাকান্ডের অন্যতম আসামি ফিরোজ (২৫)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এই ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা নজরদারী চলমান থাকবে।উক্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

1

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

2

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

3

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

4

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

5

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

6

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

7

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর প

8

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

9

টিকটকে প্রেম, গোপনে বিয়ে ,বাড়িতে ঢুকতেই শাশুড়ির বাধা

10

যুদ্ধের দিকে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র-ইরান

11

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

12

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

13

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

14

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

15

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ বেআইনি: শামা

16

মাদারীপুর-৩ আসনে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে এল

17

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

18

ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ

19

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

20