জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুর পৌরসভার গুলপাড়ায় দীর্ঘদিনের জলভর্থতায় চরম দুর্ভোগ

মোঃ মশিউর রহমান।।
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গুলপাড়ায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা চলমান রয়েছে। বছরের পর বছর এই সমস্যার সমাধান না হওয়ায় এলাকার মানুষ নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন। অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট অচল হয়ে পড়ছে, বাড়িঘরে ঢুকে পড়ছে পানি। ফলে প্রায় ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। 
কালভার্ট ও ড্রেন দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই দুরবস্থা আরও তীব্র আকার ধারণ করেছে। শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন কাদামাটি ও নোংরা পানির মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে করে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে।
স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত উন্নয়ন না থাকায় সামান্য বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। আর বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছে যায়। পানি নিষ্কাশনে বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।
এলাকাবাসীর ক্ষোভ
স্থানীয় এক বাসিন্দা বলেন, “ড্রেন বন্ধ হয়ে আছে, পানি বের হতে না পারায় আমাদের ঘরবাড়ি ডুবে যায়। প্রশাসন বারবার আশ্বাস দিলেও কোনো সমাধান মিলছে না।”
শিক্ষার্থীদের অভিমত
এক শিক্ষার্থী জানায়, “প্রতিদিন স্কুলে যেতে খুব কষ্ট হয়। জামাকাপড় ভিজে যায়, বইপত্র নষ্ট হয়।”
স্থানীয় নারীদের অভিযোগ
এক নারী বলেন, “ঘর থেকে বের হওয়াই মুশকিল। পানি জমে থাকায় রান্নাবান্না থেকে শুরু করে প্রতিদিনের কাজ করতে কষ্ট হচ্ছে।”
পৌরসভার গুলপাড়ায় জলাবদ্ধতা যেন নিত্যদিনের অভিশাপে পরিণত হয়েছে। শিক্ষা থেকে কর্মজীবন প্রতিটি ক্ষেত্রেই ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। বহুবার অভিযোগ জানালেও কার্যকর কোনো পদক্ষেপ না আসায় ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়েই এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে চান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

1

ঠাকুরগাঁওয়ে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে

2

মাতৃভূমিতে তারেক রহমান, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়

3

মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিলেন মা

4

সিলেটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া

5

টেপ টেনিস ইতিহাসের সেরা টুর্নামেন্ট টেপ বল বিপিএল

6

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন:

7

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

8

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে

9

কার পাশে

10

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজ

11

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. ফরহাদের মনোনয়নপত্র দাখিল, বি

12

নওগাঁ–রাজশাহী সড়কে বালুবোঝাই ট্রাক খাদে, চালক অল্পের জন্য রক

13

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

14

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

15

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছ

16

কালিগঞ্জ সরকারি হাসপাতাল কার্যত অচল

17

জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে: স

18

ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার চান্দিয়ায় বিক্ষোভ মিছিল

19

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

20