মো.মেহেদী হাসান।।
পাবনা-৩ আসনের (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে বিশাল মোটরকেল শোভাযাত্রা করেছেন। সোমবার বিকেলে তিনি চাটমোহর থেকে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে বের হন। শোভাযাত্রাটি ভাঙ্গুড়া হয়ে ফরিদপুরে গিয়ে শেষ হয়। এরপর সেখান থেকে তিনি আবার ভাঙ্গুড়া হয়ে চাটমোহরে ফেরেন। শোভাযাত্রাকালে বিভিন্ন স্থানে তিনি পথসভা করেন। এ সময় ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, যুগ্ম আহব্বায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক আশরাফ আলী, আব্দুল আলিম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানা আহম্মেদ, চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, পৌর যুবদলের আহব্বায়ক লিখন আহম্মেদ ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বয়ক রেজাউল সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় প্রায় দেড় হাজার মোটর সাইকেল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন