হাসিবুল।।
লালমনিরহাটের পাটগ্রামে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে জরিমানা সৌমিক সাহা নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৫ আগস্ট সোমবার বুড়িমারী বাজার নামক স্থানে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্ব কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(ঝ ) ধারা লঙ্ঘন করে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে সৌমিক সাহা , পিতা: রঞ্জন সাহা, গ্রাম: বুড়িমারী , উপজেলা: পাটগ্রাম নামের এক ব্যক্তিকে ৫০০০/-(পাঁচ হাজার) টাকা অর্থদন্ড করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় পাটগ্রাম থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান এধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন