লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে পাওনা টাকার জেরে ব্যবসায়ীর বাড়িতে রাতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে পাটগ্রাম পৌর সভার মির্জারকোট গ্রামের ০৮ নং ওয়ার্ডে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় উপজেলার মির্জারকোট গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আসিফ মাহমুদ লিজন এর কাছ থেকে ব্যবসার কথা বলে তার আপন খালু সোহাগপুর গ্রামের আব্দুল রউফ তার নামীয় সোনালী ব্যাংক পাটগ্রাম শাখার একটি চেক প্রদান করিয়া প্রায় ৫০ লক্ষ টাকা গ্রহন করে,যাহার নম্বর হল (SG ১০,৩৭১৫৬১৬)।
কিন্তু উক্ত টাকা গ্রহন করা পর যথাসময়ে ফেরত প্রদান করিতে তালবাহানা করিতে থাকিলে লিজন বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।যাহা বিজ্ঞ আদালতে বিচার ধীন। এবিষয়ে গত ০৬ মাস পূর্বে তাদের একটি বৈঠকের মাধ্যমে টাকা ফেরত প্রদান করিবে বলে মামলা তুলে নেওয়ায় আলোচনা হয়।
এমতাবস্থায় গত ১৮ সেপ্টেম্বর আনুমানিক ০৫ টা ৩০ মিনিটে আব্দুল রউফ টাকা ফেরত প্রদান করিবে বলে তার লোকজন নিয়ে লিজনের বাড়িতে অবস্থান করে।লিজন ব্যবসায়ীক কাজে পাশের উপজেলা হাতীবান্ধায় অবস্থান করিলে সন্ধ্যা ৭ ঘটিকায় বাড়ীতে আসিলে তার খালু আব্দুল রউফ তাকে সমুদয় টাকা ফেরত প্রদান করিবে বলে লিজনের নিকট রাখা চেক নিয়ে আসতে বলে,লিজন তার শয়ন ঘর হইতে চেক নিয়ে আসা মাত্রেই আব্দুল রউফ এর হুকুমে তার সাথে থাকা মো: জুয়েল জোরপূর্বক চেকটি কেড়ে নেয় এবং তার নিকট থাকা লাল কলম দ্বারা ক্রস চিহ্ন দিয়ে নষ্ট করে দেয়,লিজন তাতে বাধা নিষেধ করিলে আব্দুল রউফ গণ সকলে মিলে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি গলাজের এক পর্যয়ে লিজন ও তার মা এবং স্ত্রীকে এলোপাতাড়ি মার পিট করিয়ে বাড়ির ঘরের আসবাবপত্র ভাংচুর করে ০৫ ভুরি স্বর্ণের গহণা, ৩ লক্ষ ২০ হাজার টাকা এবং ১ টি মোবাইল ফোন চুরি করিয়া নেয় আব্দুল রউফ এর লোকজন।
এসময় তাদের চিৎকার শুনিয়া গ্রামবাসি তাদের কে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা লিজন ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এবিষয়ে আব্দুল রউফ সহ ৪ জনের নাম উল্লেখ করে, লিজন পাটগ্রাম থানায় একটি এজাহার দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান উক্ত ঘটনায় আইনী ব্যবস্থা প্রকৃয়াধীন।