জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তান আমল থেকে অবহেলিত সেই সড়ক

মোঃ সাইফুল ইসলাম 
মৌলভীবাজার 
মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়ন ও ৯নং আমতৈল ইউনিয়নের মধ্য দিয়ে শহরের সঙ্গে সংযোগ স্থাপনকারী একমাত্র সড়কটি আজ প্রায় বিলুপ্তির পথে। একসময় এলাকাবাসীর প্রাণের সড়ক হিসেবে পরিচিত এ আদি রাস্তা এখন সরকারি তদারকি ও সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার বা মেরামত করা হয়নি। সর্বত্র বড় বড় গর্ত, খানাখন্দ আর বর্ষায় কাদাপানিতে ডুবে থাকে। এ কারণে প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রী, কৃষক ও রোগীবাহী যানবাহন মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন।


কৃষক আব্দুল মালেক বলেন, “এই রাস্তাই আমাদের বাজারে যাওয়ার একমাত্র ভরসা। কিন্তু রাস্তার এমন দশায় শীত-বর্ষা যেকোনো মৌসুমেই কষ্ট পেতে হয়।”

কলেজছাত্রী সাবিনা আক্তার বলেন, “বর্ষাকালে কাদা মেখে স্কুল-কলেজে যেতে হয়। অনেক সময় গাড়ি চলে না, ফলে পড়াশোনায়ও বিঘ্ন ঘটে।”

ইউনিয়নবাসীর ক্ষোভ—স্বাধীনতার পর থেকে দেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের ছোঁয়া পৌঁছালেও এই সড়কটি সেই পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত অবহেলিত রয়ে গেছে। বহু সরকার পরিবর্তন হলেও রাস্তাটি উন্নয়নের কোনো ছোঁয়া পায়নি। তাদের অভিযোগ, এটি যেন প্রশাসন ও জনপ্রতিনিধিদের চোখে অদৃশ্য এক “ভুলে যাওয়া রাস্তা।”


এলাকার প্রবীণ মুরব্বিরা জানান, যুগের পর যুগ ধরে এই সড়কটি দুই ইউনিয়নের মানুষের জীবন-রেখা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই বললেই চলে।


এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।


অতএব, ইউনিয়নবাসীর প্রাণের দাবি—স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত উদ্যোগ নিয়ে এই আন্তঃইউনিয়ন সড়কটির সংস্কার কার্যক্রম শুরু করবে। নাহলে গ্রামীণ অর্থনীতি, শিক্ষা ও জনজীবন আরও ভয়াবহ সংকটে পড়বে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

1

ঈশ্বরদীতে জেলা প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়

2

ফুলবাড়ীতে রেল লাইনের দু ধারে পরিত্যক্ত খেজুর গাছের রস থেকে

3

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

4

ঠাকুরগাঁও-২ আসনে এবি পার্টির ঈগল প্রতীকে লড়বেন সংসদ সদস্য প্

5

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে হিন্দু সম্প্রদায়ের

6

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

7

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

8

মোল্লাপাড়ায় ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম সাহেবকে রাজকীয় বিদায়

9

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

10

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

11

ঢাকাস্থ কালিগঞ্জ উপজেলা সমিতির সভা অনুষ্ঠিত

12

দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন

13

মাদারীপুরে ১০ দলীয় জোটের এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ

14

সুদানে রক্তের বন্যা

15

পলাশে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি

16

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

17

পাবনা ০৩আসনে ধানের শীষ না পেয়ে গণঅধিকারের ট্রাকে বিএনপি নেতা

18

কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

19

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমান

20