মোঃ আনোয়ারুল ইসলাম।।
খুলনার পাইকগাছায় উপকূলীয় এলাকায় নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এক মাসের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দেয়া হয়েছে। শনিবার সকালে পাইকগাছা নাগরিক ফোরামের আয়োজনে উপজেলার জিরোপয়েন্ট চত্বরে এ কর্মসূচী নেয়া হয়। মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খুলনা-৬ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট দিপংকর সাহা, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলনেতা হাবিবুর রহমান, ছাত্রনেতা সাইফুল ইসলাম, আক্তার হোসেন, শাহাবুদ্দিন সরদার, নোয়াব আলী সরদার, শহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম। বক্তারা এলাকার উন্নয়ন, অনিয়ম, দূর্নীতি প্রতিরোধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বহিরাগত কোন প্রার্থী না দেওয়ার জন্য দলের উর্ধতন নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এসময় বক্তারা আরো বলেন আগামী এক মাসের ভিতরে সড়ক সংস্কার ও টেকসই বেড়িবাঁধ করা না হলে ইউএনও অফিস ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি পালণ করার আল্টিমেটাম দেয়া হয়। দুপুরে তিনি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মন্তব্য করুন