মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় সরকারি খাস জমি থেকে প্রায় অর্ধশত গাঁজার গাছ উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের গড়াই নদীর লক্ষীপুর ঘাট সংলগ্ন সরকারি খাস জমি থেকে প্রায় অর্ধশত গাঁজার গাছ উদ্ধার করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রান্তিক জনকল্যাণ সংস্থা’র সদস্যরা। সোমবার (১৯ মে) সকাল ৬টার দিকে সংগঠনের স্বেচ্ছাসেবীরা নদীর চর এলাকায় তল্লাশি চালিয়ে গাঁজার গাছগুলো উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার করা গাঁজার গাছগুলোর প্রতিটির উচ্চতা ৬ থেকে ৮ ফুটের মতো। সবমিলিয়ে ৪৩টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গাছগুলো বর্তমানে ইউনিয়নের কেওয়াগ্রাম বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে রাখা হয়েছে।

প্রান্তিক জনকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবী সদস্য সবুজ বলেন, “গতকাল গোপন সূত্রে সংবাদ পেয়ে আজ ভোরে নদীর চর এলাকায় অভিযান চালিয়ে গাছগুলো খুঁজে পাই। দীর্ঘ অনুসন্ধানের পর গাঁজার চাষের এই সন্ধান মেলে।”

সংস্থার আরেক সদস্য মিলন বলেন, “আমরা নিয়মিত মাদকবিরোধী কাজ করি। এর আগেও একাধিকবার মাদক কারবারিদের ধরিয়ে দিয়েছি। এবারও আমরা সাহসিকতার সঙ্গে কাজ করেছি। গাঁজার গাছগুলো পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, “আমাদের এই মাদকবিরোধী কার্যক্রমে বিভিন্ন মহল থেকে হুমকি ও হয়রানির চেষ্টা চলছে। ফোনে হুমকি ও মামলার ভয় দেখানো হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে এনেছি।”

কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহরিয়ার সুফল মাহমুদ বলেন, “প্রান্তিক জনকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবীরা সমাজে ভালো কাজ করছে। তারা মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এবারও তারা সাহসিকতার সঙ্গে এই উদ্যোগ নিয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করেছি।”

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “সরকারি খাস জমিতে কীভাবে গাঁজার গাছ রোপণ করা হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আমরা বিষয়টি জেনেছি। পুলিশ গিয়ে গাছগুলো উদ্ধার করে থানায় এনেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত ঢাকা রুট থেকে উধাও জাতীয় পতাকাবাহী বিমান সিডিউল

1

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

2

যাত্রীবেশে সংঘবদ্ধ ডাকাতি নওগাঁয় তিন আসামি গ্রেফতার উদ্ধার

3

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

4

নতুন পিয়াজের আমদানি

5

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

6

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

7

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

9

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সং

10

হাইমচর উপজেলায় শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্

11

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উ

12

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

13

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

14

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

15

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

16

মানবাধিকার দিবস ২০২৫ ও নতুন বছর ২০২৬ উপলক্ষে মানবিক শুভেচ্ছা

17

আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্ক

18

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

19

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা

20