জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি অর্থ সহায়তার চেক প্রদান

মোঃ তৌহিদুর রহমান।।

রাজবাড়ীর পাংশা উপজেলায় বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি মানবিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
চেকগুলো নিহতদের পরিবারের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে দুই পরিবারকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২ আগস্ট (শনিবার) সন্ধ্যায় হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া নওলামারী এলাকায় পাট জাগ দেয়ার সময় বজ্রপাতে ওই এলাকার মৃত নিজাম প্রামানিকের স্ত্রী আনোয়ারা বেগম ও মৃত আরিফ মোল্লা'র ছেলে তামিম মোল্লা (১৫) মারা যান। নিহতদের পরিবারের অভিভাবকরা এ সহায়তার চেক গ্রহণ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

1

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীর

2

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

3

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

4

চুনারুঘাটে খাল খনন কাজ শুরু,হওয়ায় পরিবেশ উপদেষ্টার প্রতি কৃত

5

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

6

জনসমুদ্র সিপাহী বিপ্লব সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের প্রার

7

নওগাঁ–রাজশাহী সড়কে বালুবোঝাই ট্রাক খাদে, চালক অল্পের জন্য রক

8

দিনাজপুর-৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত স্বতন্ত্র প্র

9

রায়গঞ্জে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

10

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

11

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

12

হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এস,এম সরওয়ারকে কারণ দর্শান

13

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

14

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছ

15

বিচার বিভাগীয় সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

16

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

17

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

18

টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের

19

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

20