মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 23-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বালিয়ারচর পাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার মৃত যতন আলী মন্ডলের ছেলে মহিদুল ইসলাম (৩০) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

 

জানা যায়, আটককৃত মহিদুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার কাছে একটি অবৈধ অস্ত্র রয়েছে। পরে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে তার রান্নাঘরের ভিতরে জ্বালানির (গোবরের তৈরি মুঠিয়া) স্তূপের মধ্যে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে একটি সচল পাইপগান বের করে দিলে পুলিশ অস্ত্রটি জব্দ করে।

 

পাংশা মডেল থানা সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম-এর নির্দেশনায় এবং পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার-এর তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।

 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে সাত দিনব্যাপী হরিনামযজ্ঞের সমাপ্তি

1

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

2

জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

3

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

4

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

5

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

6

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

7

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

8

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

9

কলাপাতার ভাঁজে শত বছরের ঐতিহ্য

10

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলা

11

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

12

ভাঙ্গড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রদল নেতার বাবার মৃত্যু

13

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

14

সিকৃবিতে বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন

15

চরমোনাই ইউনিয়ন তাঁতীদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

16

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

17

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

18

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

19

পার্বতীপুরে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে লিফল

20