জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পলাশবাড়ীতে চাঞ্চল্যকর নবজাতিক হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত মা ও নানি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আসমতপুর গ্রামে নবজাতক হত্যা মামলায় অবশেষে মা-মেয়ে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার ৩০ মে ২০২৫ ইং পলাশবাড়ী থানা পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আসমতপুর গ্রামের বালিয়াগাড়ী বিলে এক নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। পরে এলাকাবাসীর সন্দেহের ভিত্তিতে নবজাতকের মায়ের পরিচয় শনাক্ত হলে, আসমতপুর গ্রামের শফিকুল মণ্ডলের ছেলে ইয়াসিন মণ্ডল বাদী হয়ে তিনজনকে আসামি করে পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসমতপুর গ্রামের মঞ্জুরের মেয়ে ফাতেমা আক্তার ১৬ মে গাইবান্ধা সদরের রাবেয়া ক্লিনিকে ভর্তি হন। সেদিনই সে একটি পুত্রসন্তানের জন্ম দেন। তবে ফাতেমা বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে সন্তান জন্মের পর সামাজিক লজ্জা ও পরিচয় গোপন করতে গিয়ে ১৭ মে রাতে মা গোলাপি বেগম ও বাবা মঞ্জুরের সহযোগিতায় নবজাতক শিশুটিকে নাক-মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করেন এবং শিশুটির মরদেহ বালিয়াগাড়ী বিলে ফেলে দেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় পলাশবাড়ী থানা পুলিশ ৩০ মে ফাতেমা আক্তার ও তার মা গোলাপি বেগমকে গ্রেপ্তার করে। তবে অভিযুক্ত মঞ্জুর এখনও পলাতক রয়েছেন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টা মা-মেয়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (৩১ মে) তাদের গাইবান্ধা আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ডের আবেদন করা হবে।তিনি আরো জানান, ডিএনএ পরীক্ষার ফলাফলের পর নিশ্চিত করা যাবে উদ্ধারকৃত নবজাতকের মরদেহ ফাতেমার কিনা?

উল্লেখ্য, ১৯ মে (সোমবার) সকালে আসমতপুর গ্রামের বালিয়াগাড়ী বিল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় অজ্ঞাত থাকায় স্থানীয় গ্রাম পুলিশ সাহেব মিয়ার ছেলে মশিউর রহমান বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-১৭, তারিখ: ১৯/০৫/২০২৫) দায়ের করেছিলেন। পরে ২০ মে (মঙ্গলবার) মরদেহের ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

 এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্থানীয়রা নবজাতকের পিতৃপরিচয় শনাক্তের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

1

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

2

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

3

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

4

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

5

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

6

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

7

শেরপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ শিশুসহ আহত ৪ জন

8

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

9

কাহালুর কালাই ঘোনপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

10

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর ম

11

আওয়ামী লীগের নেতাদের নিজ দলে অভয় দিয়ে প্রবেশ করাচ্ছেন পাবনা

12

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

13

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

14

দাঁড়িপাল্লা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল মির্জা ফখরুল ইসলা

15

তাঁর দুঃখ

16

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়

17

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

18

সাংবাদিক শাওন ও মনিরর উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

19

গোয়ালন্দে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশ

20