জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

কাজী আতিকুর রহমান।।

নড়াইলের লোহাগড়া উপজেলায় বটি দিয়ে বিল্লাল শেখ (৩৫) নামের একজনের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী রুমা বেগম (২৯) এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করেছে পুলিশ। 
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিল্লাল শেখ  লোহাগড়া উপজেলার লক্ষীপাশা  ইউনিয়নের বয়রা গ্রামের সোনা মিয়া শেখের ছেলে এবং তার স্ত্রী একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা  ইউনিয়নের বয়রা  গ্রামের সোনা মিয়া শেখের ছেলে বিল্লাল শেখের সাথে একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে রুমার বিবাহ হয়। তাদের ১ বছর বয়সে একটি পুত্র সন্তান রয়েছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে রুমা বেগম বটি দিয়ে বিল্লাল শেখের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করে। অভিযোগ রয়েছে বিল্লাল শেখ পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন। এ নিয়ে ক্ষীপ্ত হয়ে তার স্ত্রী রুমা বেগম এ কাণ্ড ঘটিয়েছেন।
রবিবার (২৭ জুলাই) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত বিল্লাল শেখ  বলেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি পরে রাত ১ টার দিকে আমার  স্ত্রী রুমা বেগম বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কাটতে থাকে ঠেকাতে গিয়ে আমার হাত ও কেটে যায়। পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে এনে ভর্তি করে। আমার ওইখানে ১২/১৪ টা সেলাই লাগছে। তবে পরকীয়ার বিষয়টি জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তবে কি কারণে তার স্ত্রী এমন করেছেন জানতে চাইলে তিনি বলেন কোন কারণ নেই এমনি এমন করেছে। আমি মামলা করবো। তবে অভিযুক্ত রুমা বেগম আটক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় বিল্লাল শেখের স্ত্রী রুমা বেগমকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর কোনো লিখিত অভিযোগ এখনও পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

1

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

2

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

3

গলাটিপে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে সর্বস্ব নিয়েগেল মৌসুমী শ্রম

4

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

5

৭৮ কোটি টাকা ব্যয়ে শুলকবহর ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা ঢেলে স

6

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

7

অতিরিক্ত লোডে ভয়াবহ দুর্ঘটনা: পাটবোঝাই ট্রাকে আগুন

8

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন

9

নাসিরনগরে সংঘর্ষ পরবর্তী চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

10

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবস উপলক

11

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

12

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

13

বিজয় নিশান

14

কালকিনিতে শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

15

কলাপাড়ায় ৯ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ

16

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

17

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

18

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

19

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

20