কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 3-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে বুড়ি ভৈরব নদে ভাঙা কাঠের সাঁকোয় ভরসা ৫০ হাজার মানুষের

শান্ত স্রোতের নদের বুকে দাঁড়িয়ে একটি সাঁকো। দুইটি লোহা ও চৌদ্দটি কংক্রিটের পিলারের ওপর কাঠের পাটাতন পেতে বানানো হয়েছে সেটি। পাটাতনের বহু জায়গা ভেঙে পড়েছে নদীগর্ভে, সেখানে তৈরি হওয়া ফাঁক দিয়ে জলের রেখা দেখা যাচ্ছে। সাঁকোর দুই পাশে নেই কোনো রেলিং, ভারি কিছু উঠলেই কেঁপে ওঠে কাঠের বুক। হাঁটার সময় কাঁপে পথচারীর বুক—এই বুঝি পাটাতন সরে গিয়ে পড়ে যেতে হবে নদের জলে।


ভাঙাচোরা এই সাঁকোর অবস্থান নড়াইল সদর উপজেলার আফরা ও যশোরের বসুন্দিয়া গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা বুড়ি ভৈরব নদের ওপর। সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুর দুই পাশে বড় করে টাঙানো সাইনবোর্ডে লেখা, ‘মোটরসাইকেল চালিয়ে, বোঝাই ভ্যান এবং ট্রলি ও নসিমন পারাপার নিষেধ।’  কিন্তু নিষেধাজ্ঞায় কি থামে জীবনের গতি? 


মোটরসাইকেল ঠেলে এক পার থেকে অন্যপারে যাচ্ছিলেন আফরা গ্রামের ইদ্রিস আলী।  তিনি বললেন, সেতুর এমন অবস্থা- মোটরসাইকেল চালিয়ে আসা যায় না, ঠেলে আনতে হয়। উঠানো-নামানোতেও ঝুঁকি রয়েছে। একটা মোটরসাইকেল সেতুর ওপর থাকলে আরেকটা ওঠানো যায় না। দুইটা উঠালে নদীতে পড়ে যাওয়ার ভয় থাকে। ফলে একটা উঠলে, আরেকটাকে অপেক্ষায় থাকতে হয়। 


স্থানীয় সূত্রে জানা যায়, বুড়ি ভৈরব নদের পূর্ব পাশে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আটটি এবং পশ্চিমে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের আটটি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের নানা প্রয়োজনে নদের একপার থেকে অন্যপারে যেতে হয়। একসময় নৌকা ছিল তাঁদের একমাত্র ভরসা। তবে এতে উভয় পারের স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ এবং বিশেষ করে নদীর পশ্চিম পারে যশোরের নওয়াপাড়া ও বসুন্দিয়ায় শিল্পকারখানায় কাজ করা পূর্ব পারের শ্রমিকদের ব্যাপক ভোগান্তি পোহাতে হতো। এসব কথা চিন্তা করে ২০১২ সালে ওই নদের ওপর কাঠ ও বাঁশ দিয়ে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রশস্ত একটি সাঁকো নির্মাণ করেন এলাকাবাসী। এরপর তাঁরা বিভিন্ন সময় সাঁকোটির উন্নয়ন ও মেরামত করেছেন। তবে বর্তমানে এর অবস্থা এতটাই শোচনীয় যে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। তবুও প্রয়োজনে বাধ্য হয়েই ভয়ে ভয়ে প্রতিদিন হাজারো মানুষের এই সাঁকো পার হতে হয়। 


সাঁকোর পশ্চিম পারের বাসিন্দা বৃদ্ধ আক্কাস আলী বলেন, একসময় নৌকায় এই নদ পার হতে হতো। পরে এই সাঁকো করা হয়। এখন প্রতিদিন দেড় হাজারের মত মানুষ এই সাঁকো পারাপার হয়। তবে চলাচলে ভোগান্তি অনেক।


সাঁকোর পূর্বপাশের জেলে জয়দেব বিশ্বাস বলেন, এই ভাঙাচোরা সাঁকো দিয়ে বোঝাই ভ্যান নিয়ে চলাচল করা যায় না। তাই ঝুঁকি নিয়ে মাথায় ঝুড়িতে করে মাছ নিয়ে ওপারে যায় বিক্রি করতে। সেতু থাকলে কষ্ট করা লাগত না, ভ্যানে করে নিয়ে যেতাম। 


স্থানীয়দের দাবি, সাঁকো মেরামত করলে কিছুদিন পরপর তা নষ্ট হয়ে যায়। আর সাঁকো দিয়ে বিপুল সংখ্যক মানুষের চলাচল অত্যন্ত কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ। মানুষ হাঁটা গেলেও, বড় যানবাহন নিয়ে পার হওয়া যায় না। বৃষ্টির সময় সাঁকোর পাটাতন পিচ্ছিল হয়ে যায়, সংযোগ সড়কও কর্দমাক্ত থাকে, ফলে চলাচল ভোগান্তি আরো বাড়ে। তাই সাঁকো নয় এখানে প্রয়োজন একটি সেতুর। কিন্তু বারবার বিভিন্ন মহলে এ দাবি তুললেও কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। 


শেখহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, এই সাঁকোটি দিয়ে অনেক মানুষ চলাচল করে। এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সাঁকো। এখানে নতুন একটি সেতু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে। এখানে একটি সেতু হওয়া খুবই প্রয়োজন। 


এ ব্যাপারে নড়াইল জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু বলেন, নড়াইল জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওখানে একটি সেতু নির্মাণ করা হবে। ইতোমধ্যে জরিপের কাজ শেষ হয়েছে। ডিজাইনের কাজ চলমান রয়েছে।### 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

1

বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

2

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

3

২৯ বছর পর বিএনপির নিজস্ব প্রার্থী আবেগ ও প্রত্যাশায় উজ্জীবিত

4

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

5

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

6

উচ্চপদস্থ চাকরির মায়া ত্যাগ উদ্যোক্তা হলেন ভাঙ্গুড়ার কৃষিবি

7

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

8

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

9

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

10

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

11

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

12

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

13

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

14

বামনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

15

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

16

ঝালকাঠির বিনয়কাঠিতে রাস্তার নির্মাণের মালামাল ফেলায় দুটি মাম

17

পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন

18

লিবিয়ায় বাংলাদেশীকে যুবককে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব

19

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

20