রূপক মুখার্জি
প্রকাশঃ 29-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে খাশিয়াল-নড়াগাতী সড়ক সংস্কারে ধীরগতি, এলাকাবাসীর মানববন্ধন

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল বাজার থেকে নড়াগাতী পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ সড়কের সংস্কার কাজ শুরু হয়েছিল প্রায় আড়াই বছর আগে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই কাজ আজও শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক খুঁড়ে ফেলে রেখে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তির যেন শেষ নেই।


এই দুরবস্থার প্রতিবাদে এবং দ্রুত সংস্কার কাজ শেষের দাবিতে শনিবার (২৮ জুন) দুপুর ১২টায় খাশিয়াল বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। খাশিয়াল ও পাশের জয়নগর ইউনিয়নের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।


মানববন্ধনে বক্তব্য দেন খাশিয়াল ইউপি চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ, খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য জাফর মোল্যা ও কাবির বিশ্বাস, উদীচী বড়দিয়া শাখার সাধারণ সম্পাদক প্রবীর রায়, স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম শিমুল, সরদার আব্দুল করিম ও ওবায়দুর খন্দকার, তৈয়েবুর রহমান।

বক্তারা জানান, বড়দিয়া বাজার থেকে নড়াগাতী থানাগামী এই সড়কটি এলাকায় যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। বিশেষ করে খাশিয়াল থেকে নড়াগাতী পর্যন্ত প্রায় সাত কিলোমিটার অংশ বেহাল অবস্থায় রয়েছে। প্রায় এক বছর আগে কাজ বন্ধ করে দেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ার পর আর কোনো অগ্রগতি হয়নি। বৃষ্টির কারণে কাদায় পরিণত হওয়া রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে স্কুলশিক্ষার্থী, কৃষক, রোগীসহ হাজারো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।


ইউপি চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ বলেন, “আড়াই বছরেও রাস্তার কাজ শেষ হলো না। পুরো রাস্তাজুড়ে খানাখন্দে ভরা। কয়েকদিন আগেই দুর্ঘটনায় একজন মারা গেছেন। প্রতিদিন ইজিবাইক ও ভ্যান উল্টে যাচ্ছে। আগের সরকার চলে গেলেও নতুন সরকারের কোনো নজর নেই। অবিলম্বে কাজ শেষ না হলে আমরা সওজ কার্যালয় ঘেরাও করব।”

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, “২০২২ সালে ‘ইউনূস এন্ড ব্রাদার্স’ নামে একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছিল। তারা নির্ধারিত সময়ের আগেই কাজ বন্ধ করে দিলে কার্যাদেশ বাতিল করে জরিমানা করা হয়। বর্তমানে নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে। আশা করছি, এক মাসের মধ্যেই অনুমোদন হয়ে যাবে।”

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর প্রতিশ্রুতি শুনলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি নেই। দ্রুত কাজ শুরু না হলে বড় ধরনের আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মোটরসাইকেল রেসে দুর্ঘটনা

1

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

2

শিবগঞ্জ সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচার, ১২৩ বোতল ভারতীয় সি

3

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

4

টেপ বল বিপিএল টুর্নামেন্টের ফাইনালে বিজয় খুলনা টাইগার্স

5

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

6

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

7

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

8

স্বাস্থ্য সেবায় মানুষের পাশে থাকবে ডাক্তার,

9

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

10

ছাতকে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী সালাম আল মাদানীর মতব

11

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

12

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

13

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন

14

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

15

বগুড়ায় অশ্লীল নৃত্য ও কনটেন্ট ছড়িয়ে পড়ায় উদ্বেগ, যুব সমাজ নৈ

16

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

17

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

18

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

19

বারহাট্টায় কলেজ শাখায় ছাত্রদলের কমিটি উপলক্ষে আনন্দ মিছিল

20