জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নৌবাহিনীর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চালু হতে যাচ্ছে ‘আশার আলো ঢাকা

সাকিল আহমেদ

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নির্মিতব্য বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা’-এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০৪-০১-২০২৬) ঢাকার খিলক্ষেতে আয়োজিত এক অনুষ্ঠানে এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং প্রেসিডেন্ট, বিএনএফডব্লিউএ, নাদিয়া সুলতানা।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী ও বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা নৌ অঞ্চলের সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ, চেয়ারম্যান বিএন লেডিস ক্লাব ঢাকা, চেয়ারম্যান নৌ পরিবার কল্যাণ সংঘ ঢাকা এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নির্মিতব্য প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা’-এর লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান এবং তাদের শিক্ষা, চিকিৎসা ও মানসিক বিকাশে সবাইকে আরও যত্নশীল ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি এ প্রতিষ্ঠানটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের দায়িত্বশীল সকল মহলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
‘বিশেষ শিক্ষার অধিকার’—এই মূল মন্ত্রকে ধারণ করে নির্মিতব্য ‘আশার আলো ঢাকা’-তে অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোমসহ বিভিন্ন শ্রেণির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও সেবা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটিতে বিশেষ শিশুদের উপযোগী আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টি-ডিসিপ্লিনারি থেরাপি জোন, ইনডোর প্লে এরিয়া, হাইড্রোথেরাপি পুল, আউটডোর সেন্সরি গার্ডেন এবং নিরাপদ চলাচলের জন্য র‌্যাম্প ও লিফট সুবিধাসহ প্রতিটি স্থাপত্যিক নকশায় বিশেষ শিশুদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘আশার আলো চট্টগ্রাম’ ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে দেশের শ্রেষ্ঠ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। এটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ববোধ ও মানবিক অঙ্গীকারের এক গৌরবোজ্জ্বল স্বীকৃতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা , গ্রেপ্তার-১

1

রাজৈরে বিরোধপূর্ণ জমিতে ৭০টি গাছ কাটার অভিযোগ

2

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

3

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

4

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারা

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

6

সিরাজগঞ্জের বেলকুচিতে জিয়া সাইবার ফোর্স বেলকুচি উপজেলা ও পৌর

7

নিয়ামতপুরে সরিষার হলুদ হাসি, স্বপ্ন দেখছেন কৃষকরা

8

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

9

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

10

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

11

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

12

বান্দরবানে সন্তানের সিকিৎসার নামে শাশুড়ির টাকা ও স্বর্ন নিয

13

কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতি

14

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

15

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

16

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

17

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

18

টাংগাইলের নাগরপুরে তিনটি ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত

19

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

20