জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়, উন্নয়ন বিষয়ে আলোচনা

মহিব উল্লাহ মহিব 

নোয়াখালী-৪ আসনে (সদর-সুবর্ণচর) বিএনপি মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিয়ম করেছেন। এসময় তিনি নির্বাচনী এলাকার শান্তি সমৃদ্ধি উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।

শনিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় পূর্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।

মোহাম্মদ শাহজাহান বলেন, স্বৈরাচারের অচলায়তন ভেঙে মুক্ত ও গণতান্ত্রিক উত্তরণের পদযাত্রায় দেশ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অটল অবিচল থেকে ২৪ এর গণঅভ্যুথানের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। দল থেকে মনোনয়ন পাওয়ার পর থেকে দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে আমাদের দল থেকে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যারই অংশ হিসেবে আমি আমার আসন নিয়ে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি বলেন, আমাদের নোয়াখালীর মানুষের প্রধান দাবী হচ্ছে নোয়াখালী বিভাগ, আমরা ইতোমধ্যে সেটি নিয়ে কাজ করছি। এছাড়াও নির্বাচনী এলাকার অবকাঠামো, সড়ক, জলবদ্ধতা নিরসন, নোয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতিকরণ, জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতে হাসপাতালগুলোতে আধুনিকায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, তথ্য-প্রযুক্তিতে বিপ্লব, রেললাইন’সহ বিভিন্ন বিষয়ে কাজ করার পরিকল্পনার কথা জানান। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ,জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবদুর  রহমান। এছাড়া জেলার সদর ও পৌরসভার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও বিএনপি জেলা পর্যায়ের অঙ্গ ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

1

জামালপুরে সাধারণ মানুষ ও পরিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে ছাত্রদ

2

দূর্গাহাটায় সার্ক সমিতির প্রতারণায় ক্ষতবিক্ষত শত পরিবার

3

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

4

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

5

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

6

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

7

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

8

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

9

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

10

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

11

ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে প্রতিনি

12

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

13

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

14

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

15

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

16

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

17

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

18

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

19

চাঁপাইনবাবগঞ্জে তিন আসনেই দলীয় প্রতীক বরাদ্দ

20