জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বিএনপি নেতার উদ্যোগে সড়ক সংস্কার

মোঃ ফখরুল মোস্তফা 
নোয়াখালী প্রতিনিধি
জনদুর্ভোগ কমাতে নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়াতে জনগুরুত্বপূর্ণ চলাচলের অনুপযোগী সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করছেন এক বিএনপি নেতা।  
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার দক্ষিণ সোনাদিয়া গ্রামের সরকারি পুকুর সংলগ্ন আদর্শ গ্রাম সড়কের ১হাজার মিটার সংস্কার কাজ শুরু করা হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাটবাজারের কয়েক হাজার মানুষ যাতায়াত করে।

হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী জানান, দীর্ঘদিন ধরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের আদর্শ গ্রামের সড়কটির বেহাল অবস্থা। একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে কাদাময় হয়ে যায়। সৃষ্টি হয় বড় বড় গর্ত। এতে চরম দুর্ভোগে পড়ে এলাকার কয়েক হাজার মানুষ। ভোগান্তি বাড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের।


স্থানীয় এলাকাবাসী তাদের দুর্ভোগের কথা জানালে সড়কটি নিজস্ব অর্থায়নে সংস্কারের কাজ শুরু করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন বলেন ,এই সড়কটি মানুষ চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় স্থানীয় লোকজন বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীবকে জানায়। এরপর তিনি নিজ আর্থায়নে সড়কটি সংস্কার করে দিচ্ছেন। এতে খুশি স্থানীয়রা।

এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন বলেন, সড়কটি দীঘদিন যাবত অবহেলিত। সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়। সেই দিক বিবেচনা করে এ উদ্যোগ। আশা করছি কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এবং এলাকার মানুষের জনদুর্ভোগ কমাতে নেতাকর্মীদের নিয়ে জনগণের পাশে থেকে কাজ করছি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

1

টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে

2

পোরশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনু

3

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

4

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রা

5

আওয়ামী সরকারের আমলে পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহ

6

কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে মৎস্যজীবীলীগ ও ছাত্রলীগের দুই ন

7

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

8

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

9

বড়বিলের গিরিয়ারপাড়ে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, এলাকায় চাঞ্চ

10

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

11

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মনিপুরি সম্প্রাদায়ের ধর্মীয় উৎব মহা

12

পার্বতীপুরে হত্যা মামলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ সম্

13

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

14

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

15

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

16

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

17

নিয়ামতপুরে সরিষার হলুদ হাসি, স্বপ্ন দেখছেন কৃষকরা

18

মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠাল

19

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

20