জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

শাহাদাৎ বাবু 

নোয়াখালী জেলা জিয়া স্মৃতি পাঠাগারের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ( ১৯ জানুয়ারি ) সন্ধ্যায় নোয়াখালী জিয়া স্মৃতি পাঠাগারের জেলা কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

নোয়াখালী জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি অধ্যাপক ড. মাসুদ কাইয়ুমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, প্রফেসর ড. আবিদুর রহমান, এডভোকেট মাহমুদুল হাসান শাকিল, মো. মজিবুল হক রনি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিগত দিনে শহীদ জিয়াকে নিয়ে এত নেগেটিভ প্রচারণার পরেও বর্তমানে জিয়াউর রহমান অনেক বেশি প্রাসঙ্গিক। মানুষের মনে এখনো জিয়াউর রহমানের অবস্থান দৃঢ়ভাবে আছে। তবে ইতিহাস বিকৃতির কারণে বর্তমান নব্য তরুণ প্রজন্ম জিয়াউর রহমানের নাম কম শুনলেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর কাছে জিয়াউর রহমান এক অবিসংবাদিত নেতার নাম।

বক্তারা আরো বলেন, জিয়াউর রহমান তার নির্লোভ নির্মোহ জীবনে সাদাসিধে জীবন যাপন করেছেন। নিজের পুরাতন জামা কেটে সন্তানদের জামা বানিয়ে দিয়েছেন। তিনি কখনো তোষামোদ পছন্দ করতেন না, স্বজনপ্রীতি পছন্দ করতেন না। যার কারণে জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশের কোটি কোটি মানুষ লালন করে। সেই আদর্শের রাজনীতি আজকে কজনইবা করেন। তাই শত সেমিনার করেও লাভ হবে না যদি না আমরা তার আদর্শকে লালন না করি, অনুসরণ না করি। দেশকে ভালবাসলে দেশের মানুষের জন্য কাজ করতে হলে শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জিয়া পাঠাগারের সদস্যবৃন্দ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী মেডিকেল কলেজ এবং নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

1

মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম

2

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

3

বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

4

নিরাপত্তাঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং

5

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

6

সত্যি চুমু নাকি এআই

7

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

8

ঢাকা -২০-ধামরাইয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয়বাদী ছ

9

রায়গঞ্জে অভিমানী কিশোরীর আত্মহত্যা

10

বিরলে শীতার্তদের মাঝে এসিআই ক্রপ কেয়ার এর শীতবস্ত্র বিতরণ

11

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

12

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

13

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

14

গোয়ালন্দে পুত্রবধূসহ ৩ জনের বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ অর্থ

15

সেনবাগে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত

16

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

17

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

18

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

19

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

20