জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্ড

 
 মনির আহমদ আজাদ 

চট্টগ্রামের লোহাগাড়ায় ধানের শীষের এক প্রার্থীর নির্বাচনী ব্যানার খুলে ফেলার দায়ে সালাহউদ্দিন নামে এক জামায়াত সমর্থককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি ঘটে গতকাল সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন বিওসি এলাকায়। এ সময় ব্যানার অপসারণের অভিযোগে সালাহউদ্দিনকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, নির্বাচনী প্রার্থীর ব্যানার খুলে ফেলা সরাসরি আচরণবিধি লঙ্ঘনের শামিল। কোনোভাবেই নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে যেকোনো ধরনের নাশকতা, পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা কিংবা প্রতিপক্ষের প্রচারণায় বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নির্বাচনকে সহিংসতা ও বিশৃঙ্খলামুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হচ্ছে। ###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

1

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

2

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

3

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্

4

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় বিএনপির বিজয় র‍্যালী ও কেন্দ

5

কমলগঞ্জ–শ্রীমঙ্গলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে এআই-এডিট করা ভু

6

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

7

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

8

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

9

শিবগঞ্জে ড্রেন নির্মাণে বিকল্প রাস্তা-সাইনবোর্ড না থাকায় ভোগ

10

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

11

ইসলামী আন্দোলন (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন দুই নেতা

12

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

13

মহাকালের পথে আপসহীন এক নক্ষত্রের বর্ণাঢ্য যুগের অবসান ঘটিয়ে

14

শফিকুল ইসলাম মোড়ল ভাইয়ের উঠান বৈঠক

15

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

16

শেরপুর ২ - স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস খাঁনের মনোনয়ন বহাল রেখে

17

রাজশাহীতে নিম্নমানের কাজের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিল,

18

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

19

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

20