জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা: কালিগঞ্জে ইউএনও

ইশারাতআলী 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার।

রোববার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইউএনও তানিয়া আক্তার বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সড়কের ওপর আলোকসজ্জা, তোরণ, গেট বা প্যান্ডেল নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিটি ওয়ার্ডে একটি এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে। তবে কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে নির্বাচনী ক্যাম্প বা প্রচার কার্যক্রম চালানো যাবে না।

তিনি আরও জানান, একসঙ্গে তিনটির বেশি মাইক ব্যবহার করা যাবে না এবং প্রতিদিন বিকাল ২টা থেকে রাত ৮টা পর্যন্তই প্রচার চালানো যাবে। সভা বা সমাবেশের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার পূর্বানুমতি বাধ্যতামূলক। বিশেষ নিরাপত্তার প্রয়োজনে অন্তত ২৪ ঘণ্টা আগে পুলিশকে অবহিত করতে হবে।

দেয়াল লিখন, দেয়ালে বা গাছে পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচন ঘিরে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনী সার্বক্ষণিক নিরাপত্তা ও টহলে থাকবে বলেও সভায় জানানো হয়। প্রতীক বরাদ্দের আগেই কোনো সভা, সমাবেশ বা প্রচার-প্রচারণা চালানো যাবে না বলে সতর্ক করেন ইউএনও।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহাল জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফিন জুয়েল (বিপিএম) ও থানার ওসি মো. জুয়েল হোসেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেনv

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ সরকারি হাসপাতাল কার্যত অচল

1

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

2

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

3

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়

4

শিবচরে নিষিদ্ধ ঘোষিত আ,লীগ সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কায় রা

5

মহেশখালীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: কুখ্যাত যুবলীগ নেতা আ

6

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত

7

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

8

বিএমপির উদ্যোগে সাভারে কম্বল বিতরণ অনুষ্ঠান

9

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

10

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

11

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

12

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

13

নবাবগঞ্জের দাউদপুর হাটে জমে উঠেছে শীতকালীন সবজি

14

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

15

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

16

নিয়ামতপুরে ৩১ দফার লিফলেট বিতরণ

17

ডিম ও ব্রয়লারের দরপতনে কুলিয়ারচরের পোল্ট্রি খাতে সঙ্কট, দিশে

18

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

19

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির নেতা হারুন দোয়ার আয়োজন করেন

20