জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিঝুমদ্বীপ সী-বিচ এলাকায় বালু উত্তোলন, সাবেক ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

মোঃ ফখরুল মোস্তফা 
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী  হাতিয়ায় নিঝুম দ্বীপ  সী-বিচ থেকে বালু উত্তোলনের অভিযোগে সাবেক দুই ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা করেছে প্রশাসন। শুক্রবার বিকালে হাতিয়া থানায় মামলাটি করেন জাহাজমারা ইউনিয়নের সহকারী ভ’মি কর্মকর্তা মো: হুমায়ুন কবির।
মামলায় আসামী করা হয় নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক মেম্বার আনোয়ার হোসেন। তিনি একই ইউনিয়নের সম্প্রতি বিলুপ্ত হওয়া কমিটির সভাপতির দায়িত্ব পালন করে ছিলেন। অন্যজন সাহেদ উদ্দিন মেম্বার। তিনি একই কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে ছিলেন। এছাড়া অন্যান্য আসামীরা বিনএপির রাজনীতির সাথে জড়িত।  

জানাযায়, গত কয়েকদিন ধরে নিঝুমদ্বীপ জাতীয় উদ্যানের নামার বাজার এলাকার সী-বিচ থেকে বালু উত্তোলন করে আসছে একটি গ্রæপ। তারা সরাসরি ড্রেজার মিশিন বসিয়ে পাওয়ার টিলারের মাধ্যমে এই বালু বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে । প্রশাসনের পক্ষ থেকে প্রথমে তাদেরকে বাধা দিলে ও তারা তা উপেক্ষা করে অনৈতিক এই কাজটি করে আসছে।
পরে প্রশাসনের পক্ষ থেকে অভিযান দিয়ে বালু উত্তোলনে ব্যবহার করা ড্রেজার মিশিন সহ বিভিন্ন যরাত্রপাতি জব্দ করে নিয়ে আসা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে প্রশাসন।

এই বিষয়ে মামলার আসামী সাহেদ উদ্দিন মেম্বার জানান, বালু উত্তোলনের সাথে তিনি জড়িত ছিলেন না। এর পরও তাকে আসামী করা হয়েছে। যা সম্পূর্ণ পরিকল্পিত একটি বিষয়। বালু উত্তোলনের সাথে যারা জড়িত তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এই বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন বলেন, হাতিয়াতে বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে বালু উত্তোলনের চেষ্ঠা করা হয়েছে। যা কঠিন ভাবে প্রতিহত করা হয়েছে। নিঝুমদ্বীপ পর্যটন এলাকা। সেখানে বীচ থেকে বালু উত্তোলন করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে মামলা হয়েছে। দ্রæত সময়ের মধ্যে আসামীদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মধু উৎপাদন হচ্ছে শিবগঞ্জে

1

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

2

কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

3

গাইবান্ধায় মতবিনিময় সভায় স্লোগান, অনুষ্ঠান ত্যাগ করলেন উপদেষ

4

ইসলামের নামে মুনাফেকি করছে জামায়াত

5

সিরাজগঞ্জ এর তাড়াশে বিয়ের দাবিতে তরুনির ছেলের বাড়িতে অনশন

6

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

7

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে

8

নরসিংদী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল

9

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

10

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

11

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

12

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

13

সাংবাদিক শাওন ও মনিরর উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

14

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম,জুয়া ও মাদক

15

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

16

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ

17

কাজিপুর প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

18

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

19

গোপালগঞ্জ ০৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানীর পথসভা ও শুভ

20