জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিখোঁজের একদিন পর কেরানীগঞ্জের কাশবনে বাধা অবস্থায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।।
ঢাকার কেরানীগঞ্জে সবুজছায়া আবাসিক প্রকল্প এলাকার একটি কাশ বনের ভেতর থেকে বাচ্চু মিয়া (৬০) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল পাঁচটার সময়  কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত বাচ্চু মিয়া উপজেলার রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বাচ্চু মিয়ার মেয়ে পাখি আক্তার বলেন, “বাবা প্রতিদিনই কাজ শেষে রাতে বাড়ি ফিরতেন। কিন্তু গতকাল রাতে আর ফেরেননি। আজ বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ শনাক্ত করি।”

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল চারটার দিকে কফিল নামের এক ব্যক্তি কাশ বনের ভেতর একটি লাশ দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, “মৃত ব্যক্তির হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। মুখ রক্তাক্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশার ব্যাটারি নিয়ে যাওয়ার পর তাঁকে হত্যা করেছে।লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার কারণ ও হত্যার পেছনের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতি গঠন

1

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

2

মঠবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ‘সৌদি প্রবাসী হাসপাতাল’ বন্ধের নির

3

নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুল

4

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

5

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

6

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

7

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

8

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

9

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

10

‎নিয়ামতপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনু

11

ঈশ্বরগঞ্জে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

12

চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

13

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

14

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

15

সাবেক এমপির কবর জিয়ারত করলেন নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড

16

শাবিপ্রবিতে গণতন্ত্র হত্যা: দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দাবিতে

17

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম

18

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

19

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত

20