জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

খ,ম,জায়েদ হোসেন 

একসময় আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাহন হিসেবে গরুর গাড়ির প্রচলন ছিল। গ্রামবাংলায় গরুর গাড়িই ছিল যোগাযোগের একমাত্র বাহন। এখন শুধুই স্মৃতি।

ব্রাহ্মণবাড়ীয়া জেলার  হাওড় বেস্টিত 

নাসির নগর  উপজেলায় কালের পরিক্রমায় আধুনিকতার স্পর্শে ঐতিহ্যবাহী গরুর গাড়ি এখন শুধুই অতীতের স্মৃতি। গ্রামগঞ্জে আঁকাবাঁকা মেঠো পথে ধীরে ধীরে বয়ে চলা গরুর গাড়ি এখন আর চোখে পড়ে না।

গরুর গাড়ির ইতিহাস সুপ্রাচীন। নব্যপ্রস্তর যুগের সময় থেকেই মানুষ এই বাহনটি ব্যবহার করে আসছে। হরপ্পা সভ্যতাতেও যে গরুর গাড়ির অস্তিত্ব ছিল তার সপক্ষে প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়। সেখানেও নানা অঞ্চল থেকে এক অক্ষ বিশিষ্ট চাকাওয়ালা নানা খেলনা পাওয়া গেছে।

এগুলো থেকে বিশেষজ্ঞদের অনুমান, খ্রিস্টজন্মের ১৬০০ থেকে ১৫০০ বছর আগেই সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে গরুর গাড়ির প্রচলন ছিল। যা সেখান থেকে ক্রমে ক্রমে দক্ষিণে ছড়িয়ে পড়ে।

‘তোমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গান শুনলে অগোচরেই চোখে ভাসে মেঠো পথের ধারে ভাওয়াইয়া সুরে গাড়িয়াল ভাইয়ের গরুর গাড়ি। যদিও আজ আর চোখে পড়ে না গরুর গাড়ি।

গ্রামগঞ্জে বিবাহের বর কনে আসা-যাওয়া করতো গরুর গাড়িতে। রাত-দুপুরে, ঘন অন্ধকারে বা জ্যোস্নার আলোয় আঁকাবাঁকা মেঠো পথে গাড়িয়াল গরুর গাড়ি করে বাড়ি পৌঁছে দিতো। একদিকে গাড়িয়ালের গানের সুর আর অপরদিকে কনের কান্নার সুর মিলেমিশে একাকার হয়ে যেত।

বরযাত্রী থেকে শুরু করে কনে আনা চলতো এ গাড়ি দিয়ে। জমি থেকে ধান আনা, মালামাল পরিবহন ও যানবাহন হিসেবে গরুর গাড়ি ছিল অপরিহার্য। এখন গরু-মহিষের গাড়ি প্রায় দেখা যায় না বললেই চলে। আজকাল শহরের সঙ্গে গ্রামেও লেগেছে আধুনিকতার ছোয়া।

আধুনিক সবাই যানবাহনের ভিড়ে ঐতিহ্যবাহী যানবাহনটি আজ বিলুপ্তির পথে। এখন শুধুই স্মৃতি।

নাসির উপজেলার শ্রীঘর গ্রামের বাসিন্দা তমিজ উদ্দিন বলেন, ‘আমার একটা গরুর গাড়ি ছিল। ধান, কুটা, কুড়া, খৈলসহ মালামাল আনা নেওয়ার জন্য। তবে আজ প্রায় ৩৫ বছর এটি বন্ধ। আধুনিক সকল যানবাহন আসায় এটি এখন আর চলে না।

আমন ও ইরি- বোরো ধান কাটার মৌসুমে

ব্রাহ্মণ বাড়ীয়া জেলার সুহিল পুর থেকে গরু গাড়ি নিয়ে আসতো গাড়িয়াল

নাসিরনগর উপজেলায় ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এলাকায় অবস্থান করতো।

ধান বুঝাই করে গরু গাড়ি দিয়ে এপাড়া থেকে ওপাড়ায় এ গ্রাম থেকে ঐ গ্রামে ধান আনা- নেয়ার কাজে ব্যবহার হতো।

এ চিরায়িত ঐতিহ্য গুলো  এখন ঠাঁই হচ্ছে বই, উপনাসিকদের গল্প আর খবরের পাতায়। এইসব ঐতিহ্যের বাহন  গরু গাড়ি এখন শুধুই স্মৃতি। আধুনিক যুগে বিশেষ দিনে এ ঐতিহ্য তুলে ধরতে আমাদের সবার উচিত হারানো ঐতিহ্যগুলো সংরক্ষণ করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসেনপুরে শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় ইউএনও'র রাগান্বিত

1

বগুড়ার ধুনটে নাংলু গ্রামে নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

2

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাস আগুনে ভস্মীভূত

3

মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষা

4

বান্দরবানের,আলীকদমে সেনাবাহিনীর, উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকা

5

বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে বিদ্যুৎ শকে অসংখ্য অতিথি পা

6

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

7

সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির মিলাদ

8

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

9

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে: রুহুল কবির র

10

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

11

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

12

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

13

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

14

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

15

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা কেন্দ্রে ধানের শীষের কর

16

হবিগঞ্জের আজমিরীগঞ্জে চোলাই মদ সহ একজনকে গেপ্তার করেছে সেনাব

17

শ্রীমঙ্গলে দেওয়ালের উপর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

18

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

19

পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জোরদার পথসভা অনুষ্ঠি

20