মোঃ শাহিনূর ইসলামজেলা প্রতিনিধিনালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের কৃষ্ণদেবীপুর গ্রামের ছাবিনা ইয়াসমিন (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক একটার দিকে সাবিনার স্বামী আবু জাফর কদমতলী বাজার হতে বাড়িতে আসেন। এসময় তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সাবিনাকে ডাকাডাকি করে কোন সাড়া পাননি। পরে ধাক্কা দিয়ে দরজা খুলে ঘরের ভেতরে গেলে সাবিনার গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত আত্ম হত্যার কারন জানা যায় নি ।
মন্তব্য করুন