জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে নিজে রক্ত দিয়ে "তারুণ্যের উৎসব" উদ্ভোদন করেন, জেলা প্রশাসক

ইফতিয়ার আহম্মেদ পুলক।।

নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিজের রক্তদানের মধ্য দিয়ে ‘তারুণ্যের উৎসব’-এর উদ্বোধন করেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের আয়োজনে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী এ রক্তদান কর্মসূচি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক নিজে রক্তদান করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

সরকারি তোলারাম কলেজের ‘বাঁধন’ পরিবারের আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, ‘সকাল থেকেই রক্তদান কর্মসূচি চলছে। জেলা প্রশাসক নিজ হাতে রক্ত দিয়ে কর্মসূচির সূচনা করেছেন। পরে পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষার্থী এতে অংশ নেন।’

নারায়ণগঞ্জ জেলা কোয়ান্টাম ফাউন্ডেশনের সমন্বয়কারী মিজানুর রহমান বলেন, ‘ডিসি স্যারের আন্তরিক সহযোগিতায় এই আয়োজন বাস্তবায়ন সম্ভব হয়েছে। তরুণ সমাজকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। কোয়ান্টাম ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা করেছে।’

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘রক্তদানের মাধ্যমে একটি জীবন রক্ষা করা যায়। একসময় রক্তের অভাবে মানুষ মারা যেত। এখন আমাদের মাঝে মানবিক মূল্যবোধ তৈরি হয়েছে, আমরা দুঃসময়েও মানুষকে সাহায্য করতে পিছপা হই না। এ আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা।’

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘রক্তদান মানবতার সর্বোচ্চ রূপ। যারা রক্ত দিয়েছেন, তারাই জানেন এর মধ্যে কতটা তৃপ্তি ও স্বার্থকতা রয়েছে। অনেক রোগী আছেন, যাদের রক্ত প্রয়োজন অথচ সামর্থ্য নেই। এমন মানুষের পাশে দাঁড়াতেই কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের মতো সংগঠন কাজ করছে। আমরা চাই, সবাই মানুষের পাশে দাঁড়াক এই মানবিক উদ্যোগের অংশ হোক।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়

1

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

2

নকল দুধ তৈরিতে অভিযুক্ত আবুল বাশার ধরাছোঁয়ার বাহিরে

3

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

4

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ

5

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

6

সুবর্ণচরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

7

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

8

ক্লিন ইমেজের শাহ আলম আছেন সুবিধাজনক অবস্থায়

9

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা চালাছে তাড়াইল থানা

10

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

11

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

12

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

13

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

14

মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক

15

মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

16

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

17

পানছড়িতে বিজিবির নলকূপ ও অনুদান প্রদান

18

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

19

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

20