ইফতিয়ার আহম্মেদ পুলক
প্রকাশঃ 15-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন ৫ উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতি স্মরণে নারায়ণগঞ্জের হাজ্বীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এর শুভ উদ্বোধন করেন উপদেষ্টাগণ।
সোমবার (১৪ জুলাই) বিকেলে হাজ্বীগঞ্জ মোড়ে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২১ জন শহীদের নাম উল্লেখ করে স্মৃতিস্তম্ভ নির্মান করা হয়।
স্মৃতিস্তম্ভের ফলকে উল্লেখ করা ২১ জন শহীদ হলেন রিয়া গোপ, মোঃ রোমান, আরমান মোল্লা, মোঃ ইরফান ভূইয়া, মোঃ তুহিন, মোঃ মোহসীন, মোঃ জনি, ইব্রাহিম, মোঃ স্বজন, মোঃ আদিল, পারভেজ হাওলাদার, মোঃ ফারহানুল ইসলাম ভূঁইয়া, সোলেমান, ইমরান হাসান, হযরত বিল্লাল, সফিকুল, মোঃ সজল, মোঃ মাবরুর হুসাইন, মোঃ মাহামুদুর রহমান খান, মোঃ সাইফুল হাসান ও আহসান কবির।
উপদেষ্টাগণ জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় নিহত জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা বক্তব্য রাখার সময় কান্নায় ভেঙ্গে পড়লে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার বক্তৃতায় বলেন, একটি স্বাধীন দেশে যৌক্তিক আন্দোলনে নির্বিচারে গুলি চালানো হয়েছে। যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলো তারা স্বপ্ন দেখেছিলো এ দেশকে বৈষম্যহীন দেখার। এর প্রকৃত অর্থ হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কেনো আমাদের বিজয় আসছে, কারন যারা এবার লড়াই করেছে তারা মনের ভিতর একবিন্দু ভয়কে প্রশ্রয় দেয়নি। যখন তারা দেখেছে তাদের বন্ধুদের গুলি করা হয়ছে তখন তারা নির্বিক হয়ে গেছে। তারা নিজের বা পরিবারের চিন্তা করেনি। বিচারের জন্য দেশটাকে বৈষম্যহীন করার জন্য ঐভাবে করে আত্মত্যাগ করেছে। যদি তারা নির্বিক না হতো ও আত্মত্যাগ না করতো তাহলে আমাদের এ বিজয় আসতোনা।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশ ফ্যাসিবাদী, মুজিববাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ সাড়ে ১৫ বছর যে সংগ্রাম চালিয়েছিলো তাতে বহু মানুষ গুম হয়ে যায়। বিচার বহিঃর্ভূত নির্বাচন ও হত্যাকান্ডের শিকার হয়। আয়নাঘর তৈরি করা হয়েছিলো। সেই সংগ্রামের একটা পর্যায়ে বাংলার তরুন সমাজ রাস্তায় নেমে এসে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে। ৩৬ দিনের সেই অগ্নিঝড়া পথ পেরিয়ে আগষ্টের ৫ তারিখে বিজয় এসেছিলো। বর্তমান সরকার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার। গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার কাজ চলছে। আমরা সেটাকে ফ্যাসিবাদের ঠিকানা হিসেবে সংরক্ষন করতে চাই। আমরা দেখাতে চাই কিভাবে ফ্যাসিবাদীরা মানুষদের অত্যাচার, নির্যাতন করতো। এছাড়াও শহীদদের সমস্ত কবরগুলো সংরক্ষণের বিষয়েও কাজ চলছে। সবগুলো কাজ আমরা ৩৬ জুলাইয়ের মধ্যে শেষ করতে চাই তবে আমাদের সংগ্রামের ধারা আমরা শেষ করতে পারবোনা সেটা আপনাদের কাছে দিয়ে যেতে চাই।
আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, গত ১৫ বছর যে স্বৈরাচারী শাসক ছিলো এই জুলাই মাসেই ৩৬ দিনে নয় মাত্র ১৫ দিনেই সেই স্বৈরাচারী শাসককে উৎখাত করে বিতাড়িত করে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, দেশে এত বড় একটি জঘন্য, নির্মম, বিভৎস হত্যাকান্ড হলো এর বিচার কোথায়। আমি আপনাদের জানাতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে বিচার কাজ এগিয়ে চলেছে তাতে করে আমাদের এ সরকারের শাসনামলেই আমরা বিচার কাজ শেষ করতে পারবো বলে আশাকরি। নারায়ণগঞ্জের পুলিশ সুপার আমাকে জানিয়েছেন, ৫ আগষ্টের আগে কিছু মামলার চার্জশিট দিয়ে দিবে। চার্জশিট দেয়ার পর প্রয়োজনে আমরা দ্রুত বিচার আইনের মাধ্যমে বিচার করবো। আমি এখানে এসে জানতে পেরেছি, মামলা করার কারনে অনেকে হয়রানীর শিকার হচ্ছে। স্থানীয় প্রশাসনকে বলবো এ বিষয়গুলো কঠোর নজরদারীতে রাখতে হবে।
জুলাইতে কেনো আমরা বিজয়ী হয়েছিলাম, কারন ফ্যাসিস্টদের ছাড়া সারাদেশের মানুষ একটি পরিবার হয়েগিয়েছিলাম। আমাদের সেই পরিবার, সেই ঐক্যকে ধরে রাখতে হবে। আমরা বৈষম্যহীন, শোষনহীন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে। যেখানে কোন শাসক অপশাসকে পরিণত হবেনা। আপনাদেরকে অনুরোধ করবো, বর্তমান সময়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, সন্ত্রাসী, নির্মম হত্যাকান্ডের মত ঘটনা ঘটছে। যেভাবে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছেন ঠিক সেভাবে ঐক্যবদ্ধ থেকে এসকল চাঁদাবাজ, সন্ত্রাসীদের রুখে দেওয়া সম্ভব।
এসময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা জামায়াতের সাবেক আমীর মাইনুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজারহাটে আলোচিত নৈশ্য প্রহরী তপন হ/ত্যাকাণ্ডের ম্যানেজারসহ

1

সাতক্ষীরা রেঞ্জের দুই কর্মকর্তার বিরুদ্ধে কৌশলে ঘুষ লেনদেনের

2

কালিয়াকৈরে শফিপুর বাজার সমবায় সমিতির মত বিনিময় সভা অনু

3

শেরপুরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

4

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কমলনগরে শিক্ষার

5

রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির

6

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

7

জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষায় উৎসাহের বার্তা

8

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প

9

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

10

পুলিশই জনতা, জনতাই পুলিশ

11

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

12

কানায় কানায় পূর্ণ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার দৃ

13

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

14

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর

15

১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা

16

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

17

দিনাজপুর–৫ আসনে প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসব

18

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

19

টগবী ২,৩,৪এবং'৫নং ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী প্রচারণার প্র

20