মো: শাহজাহান ফকির
প্রকাশঃ 15-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে ৯৬০জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার স্কুল ও মাদ্রাসার ৯৬০ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) নান্দাইল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।


বিতরণকৃত চারার মধ্যে ছিল নিম, জাম, বেল, কাঁঠাল, নারিকেল, তাল, লেবু ও মরিচ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে ও কৃষক পর্যায়ে তাল, আম ও নারিকেলের চারা বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা।

অনুষ্ঠানে নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

কৃষিবিদ নাঈমা সুলতানা জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হবে। পারিবারিক পুষ্টির জোগান ও দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ সৃষ্টির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এই কর্মসূচি সহায়ক হবে। এছাড়া নান্দাইল বিভিন্ন সময়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়ে থাকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, "শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা গাছ লাগানো এবং পরিবেশের প্রতি যত্নবান হতে শিখবে।" এই কর্মসূচি উপজেলার সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি’র গণমিছিল

1

শিবচরে ডাকাতি মামলার -৩ ডাকাত গ্রেফতার

2

আলীকদমের মারাইংতং পাহাড়ে সব ধরণের কার্যক্রম বন্ধ রাখার নির্দ

3

‎নিয়ামতপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনু

4

নান্দাইলে মহান বিজয় দিবসের র‌্যালিতে বিএনপি’র প্রার্থীতা বাত

5

গাজীপুর-২ আসনের ২৩ নং ওয়ার্ডে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ক্র

6

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

7

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

8

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

9

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

10

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

11

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

12

বাঞ্ছারামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন

13

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

14

ময়মনসিংহের ১১আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, লড়বেন ৬৭

15

নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা ব

16

সরাইলে দুই পক্ষে 'র সংঘর্ষে আহত ৪০ বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট

17

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

18

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

19

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

20