মো: শাহজাহান ফকির
প্রকাশঃ 25-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে জানাযা’র নামাজে যাওয়াকে কেন্দ্র করে নিহত এক

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী গ্রামে জানাযা’র নামাজে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতে ইয়াছিন মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে পাঁচরুখী রাজাবাড়িয়া পূর্বটিক্কাচর গ্রামের হবির দোকানের সামনে এ ঘটনা ঘটে। জানাগেছে, স্থানীয় এক বৃদ্ধ মহিলার জানাযা’র নামাজে যাওয়ার সময় পাচঁরুখী গ্রামের মতিউর রহমানের পুত্র ইয়াছিন মিয়া (৪২) পাচঁরুখী দক্ষিণপাড়া গ্রামের নূর ইসলামের পুত্র ক্বওমী মাদ্রাসা পড়ুয়া রায়হান মিয়া (১৬)কে হুজুর সম্মোধন করে জানাযা’য় যেতে বলে। এসময় রায়হান মিয়া বলে আমি ছোট, আগে আপনেও যান। তৎক্ষানিক ছোট-বড় নিয়ে দুজনের মধ্যে তর্কে লাগে। একপর্যায়ে রায়হান মিয়া ক্ষিপ্ত হয়ে ইয়াছিনের কপালের বামপাশের্^ শিরায় ঘুষি মারে। এতে ইয়াছিন তাৎক্ষনিক মাটিতে ঢুলে পড়ে। পরে স্থানীয় লোকজন দৌড়ে এসে ইয়াছিনকে নান্দাইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ নিহতের লাশের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। উক্ত ঘটনার পর থেকে রায়হান মিয়া পলাতক রয়েছে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, একটি ছোট্ট বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহতে লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।  
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

1

বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

2

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

3

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

4

প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

5

আইন নিজের হাতে তুলে না নিতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেন এর

6

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

7

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

8

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

9

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

10

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

11

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত

12

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

13

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

14

শেরপুরে পুকুর নিয়ে পাহারা দারের উপর হামলা, আতঙ্কে ক্ষুদ্র ন

15

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

16

ছেলের হাতে পিতার নির্মম খুন

17

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা

18

দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে ছাত্রদল

19

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

20