জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নলছিটিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মিজানুর রহমান মুবিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নলছিটি উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে নলছিটি পৌরসভা মাঠে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।  
সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে সমাপ্ত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জন্ম নিয়েছিল। আজ সেই গণতন্ত্রকে রক্ষা করার আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয় নিশ্চিত করে ঘড়ে ফিরতে হবে আমাদের।
এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির হোসেন জোমাদ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরীফ, পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন।
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউন

1

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

2

বিএনপি থেকে চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ফরম নিলেন লায়ন হেলাল উদ

3

শৈলকুপায় ট্রাক নদীতে চালক ও হেলপার নিহত ২

4

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

5

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্

6

আমার নির্মাণে আমি

7

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

8

কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে ২ লাখ টাকার গাছ কাটার অভিযোগ

9

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

10

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীত

11

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

12

যৌথবাহিনী সাভারে মাদকের অভিযান পরিচালনা করে

13

হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলর পদপ্র

14

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষনের চেষ্টা

15

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্

16

শিবচরে শীতের আগমনে ব্যস্ত সময় কাটাচ্ছে লেপ-তোশক কারিগর

17

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

18

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

19

দুবলার চরে রাস পূজা ঘিরে বন বিভাগের নিরাপত্তা

20