অরবিন্দ রায়
প্রকাশঃ 16-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদী এিমুখী সংঘর্ষ, নিহত ১ আহত ১০

নসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তৃষা (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১০ জন।  রোববার (১৫ জুন) দুপুরে ওই সড়কের চাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৃষা রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে। সে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলো।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে রোববার দুপুর ১২টার দিকে পাঁচদোনার চাকশাল মোড়ে পৌঁছালে বিপরীতে দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের পর অপর একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তৃষা নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।

এসময় অটোরিকশা ও মাইক্রোবাসের ১০   যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতাল, ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।
মাধবদী থানার উপপরিদর্শক জুয়েল রানা জানান,  ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।  বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

1

সুপরিকল্পিতভাবে তালা বাসিকে জলবদ্ধতা থেকে রক্ষা করব: শুভাশুন

2

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

3

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

4

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

5

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

মনোহরদীতে কৃষি জমির টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা

7

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

8

বিজয় দিবস উদযাপন

9

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

10

সাভারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

11

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

12

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

13

২০০ বছরের পুরনো কোরআন হাতে শপথ নিলেন মামদানি

14

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

15

নিয়ামতপুরে সড়কে কাঁচা বাজার জনদুর্ভোগ চরমে

16

তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ

17

ব্র্যাকের মানবিক উদ্যোগ ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতর

18

উল্লাপাড়ায় বিএনপির ১১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিত

19

চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সীমান্ত অভিমুখে লং

20