মোঃ আবুল কাশেম
প্রকাশঃ 1-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীতে এক ডিস ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে রিজভী (৩৫) নামে এক ডিস ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিজভী রায়পুরা উপজেলার করিমগঞ্জ  এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ডিস সংযোগ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে দুর্বৃত্তরা রিজভীর ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে গুলি করে, পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামিউল বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই এবং লাশ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করতে তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

1

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের

2

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

3

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

4

মধ্যনগরে পিআইও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভ্যাট-আয়কর দ

5

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

6

শার্শায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি

7

পিরোজপুরে ব্যবসায়ীসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

8

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

9

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের শাসনের মার ধরে সন্তানের মৃ

10

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য

11

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

12

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ধামরাইয়ে নানা আয়োজনে পালিত হয

13

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

14

প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া’র পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচার

15

নাসির নগরে নাফিজা এন্টারপ্রাইজ গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

16

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেত

17

যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার

18

সাঁথিয়ায় বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে পাঁচ লাখের মালামা

19

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৭

20