জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

 পলাশ 
গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২ 
পটুয়াখালীর গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই জন  আহত হয়েছেন । ঘটনাটি ঘটেছে বুধবার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা এলাকায়। আহতরা হলেন-মো. খলিলুর রহমান ও তার স্ত্রী মোসা. সালমা বেগম। বর্তমানে তারা গলাচিপা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এ ঘটনায় মো. খলিলুর রহমান বাদী হয়ে বুধবার গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়-বুধবার সকালে খলিলুর রহমান তার নিজ রেকর্ডীয় জমিতে ধান কাটতে গেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ আবু সাঈদ ও তার স্ত্রী সালমা বেগম দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার খলিলুর রহমান ও তার স্ত্রী মোসা. সালমা বেগম গুরুতর জখম হয়।


ভুক্তভোগী খলিলুর রহমান জানান-তিনি তার জমিতে ধান কাটছিলেন, ঠিক সে সময় প্রতিপক্ষ তার পূর্ব পরিকল্পিত ভাবে  আবু সাঈদ মাথার দিকে কোপ মারার চেষ্টা করে। তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে হাতে গুরুতর রক্তখরন জখম হয়। পরে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে নীলাফোলা জখম করা হয়।
ভুক্তভোগী মাহিনুর বেগম জানান, তার স্বামী  নিজের জমিতে ধান কাটতে গেলে  আবু সাঈদ তার স্বামীকে মারধর করেন। তিনি মারা মারি দেখে কাছে আসলে তাকেও মারধর করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে অভিযোগের সত্যতা জানতে, আবু সাঈদের মুঠোফোনে বারবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান বলেন-ঘটনার একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

1

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

2

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

3

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

4

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

5

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

6

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

7

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজ

8

লালমাইয়ে বাগমারা উওর ইউনিয়ন বেগম জিয়া'র রোগমুক্তি চেয়ে দোয়া

9

মানব কণ্ঠের জেলা প্রতিনিধির পদত্যাগ

10

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

11

সন্ধ্যার মধ্যে দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

12

ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক কর্মশালা অনু

13

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

14

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

15

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

16

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

17

ন‌ওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়

18

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

19

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

20