জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ রফিক চৌধুরীর সংবাদ সম্মেলন

মোঃ শফিকুল ইসলাম শফিক।।

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের মরহুম আঃ রাজ্জাক চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান ধর্মপাশা উপজেলা সদরের দশদরী গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়াশোনা কালে শহীদ জিয়ার আর্দশে অনুপ্রানিত হয়ে ছাত্র দলে যোগদান করেন এবং ছাত্র দলের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা ছাত্র দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জি এস হিসেবে নির্বাচিত হন এবং একই সালে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 
পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ও ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু অতীব দুঃখের বিষয় ১৯৯৬ ইং সালে সুনামগঞ্জ - ১ নির্বাচনী এলাকায় তাকে মনোনয়ন না দিয়ে নজির হোসেনকে মনোনয়ন দেওয়ায় তিনি মান অভিমান করে দীর্ঘদিন দল থেকে দূরে থেকেছেন। পরবর্তীতে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও তারেক জিয়ার হাত ধরে পুনরায় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সুনামগঞ্জ - ১ নির্বাচনী এলাকার ধানের শীষের প্রার্থী হয়ে ৯৬ হাজার হাজার ভোট পান এবং সুনামগঞ্জে ৫ টি আসনের মধ্যে তিনি সর্বোচ্চ ভোট পান। 
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিকল্প ধারা বাংলাদেশ দলে যোগদান করে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন এবং জোটে নৌকা প্রতিকে মনোনয়ন পান কিন্তু বিধিবাম থাকায় তার মনোনয়ন বাতিল হয়।২০১৯ সাল থেকে তিনি রাজনীতি থেকে সরে গিয়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে লিপ্ত হন।তিনি ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি থাকাকালে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে কারাভোগ করেছেন। 
১৯ শে জুলাই সকাল ১১ ঘটিকার সময় তার বাগান বাড়ীতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমি অধ্যাপক ডাঃ রফিক চৌধুরী একজন উচ্চ শিক্ষিত, সৎ ও সাহসী, প্রবীন রাজনীতিবিদ।তিনি বাংলাদেশী জাতীয়তাবাদ, উদার গণতন্ত্র, পরমত সহিষ্ণু ও ধর্মীয় মুল্যবোধ বিশ্বাসী, নিঃস্বার্থ দেশপ্রেমিক ও জনদরদী সমাজ সেবক।দানবীর এই জননেতা মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, স্কুল কলেজ প্রতিষ্ঠাসহ এলাকার উন্নয়ন মূলক কর্মকান্ডে জড়িত। 
তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অবনতিশীল আইন শৃঙ্খলার উন্নতি করে,শান্তিপৃর্ণ ভাবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গনতন্ত্রের উত্তলন এক বিরাট চ্যালেজ্ঞ।জুলাই ২৪ অভ্যুথানে গন মানুষের আকাঙ্খা বাস্তবায়ন আজ হুমকির সম্মুখীন। আজ ঐক্যবদ্ব ভাবে আন্দোলনে জড়িত দলগুলি পরস্পরের বিরুদ্ধে লিপ্ত। যা দেশের স্বাধীনতা সারভৌমত্ব ও গণতান্ত্রিক সমাজ নির্মাণে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে।
ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া দূর্নীতিগ্রস্থ প্রশাসন সহ সকল স্তরে জমে থাকা আবর্জনা গুলি অপসারণ করে সংস্কার কার্যক্তম দ্রুুত সম্পন্ন করতে হবে। 
গণতন্ত্র উত্তোরনে সমাজের ভালো মানুষদের এগিয়ে আসার জন্য আমি আহবান জানাচ্ছি। দেশে নৈরাজ্য, চাঁদাবাজি প্রতিরোধ করে আইনের শাসন, ঘুষ দূর্নীতি মুক্ত জনবান্ধন প্রশাসন সহ সকল স্তরে গনতন্ত্রায়ন প্রয়োজন।
আমি দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক কর্মকান্ডে জড়িত। স্বৈরাচারের আমলে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়ে কারাভোগ করেছি। আমি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার আদর্শের সৈনিক বিএনপির কর্মী ও সমর্থক।
আমি মনে করি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় জুলাই অভ্যুথান নতুন বাংলাদেশের দুয়ার খুলে দিয়েছে।
এই প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -১ ( ধর্মপাশা,মধ্যনগর, তাহেরপুর ও জামালগঞ্জ)  নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী।
আশা করি বিএনপি আমার ত্যাগ তিতিক্ষার ফসল হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনীত করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে সুনামগঞ্জ -১ নির্বাচনী এলাকার গন মানুষের ভাগ্য উন্নয়নের সেবা করার সুযোগ দান করবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা

1

ভাঙ্গুড়ায় সাইবার দলের কমিটি প্রকাশ

2

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

3

গোলাপগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

4

শীতে জবুথবু কালিগঞ্জ, দুই দিন ধরে সূর্যের দেখা নেই

5

হবিগঞ্জের আজমিরীগঞ্জে চোলাই মদ সহ একজনকে গেপ্তার করেছে সেনাব

6

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

7

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

8

ধর্মপাশা- মধ্যনগর উপজেলায় হাওর জুরে বোরোধান রোপনে ব্যস্ত কৃষ

9

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

10

পিতার ভুলে পুত্রের মৃত্যু

11

নগরীর ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতে সিএমপি ট্রাফিক বিভাগের বিশেষ

12

আপিলে বৈধতা ফিরে পেলেন মহিউদ্দিন

13

ডাসারে-নির্বাচনী কর্মকর্তাদের সাথে, জেলা প্রসাশকের যৌথ মত বি

14

নিয়োগ নিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে genarel dairy

15

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন জমা

16

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

17

শ্রীমঙ্গলে সাত দিনব্যাপী হরিনামযজ্ঞের সমাপ্তি

18

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

19

নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে

20