জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

 শামীম হোসেন সাগর 

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৬০–৭০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাঁশপাতা গ্রামের বাসিন্দা রাজু আহম্মেদ বুধবার রাতে ধুনট থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাত প্রায় ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। সশস্ত্র মিছিলকারীরা সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় ছাত্রদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনিসহ ৩৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাত আরও ৬০–৭০ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

1

ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার চান্দিয়ায় বিক্ষোভ মিছিল

2

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

3

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

4

জঙ্গি হামলায় ঝালকাঠির দুই বিচারক হত্যার ২০ তম বছরে শোক শ্র

5

ভাঙ্গুড়ায় ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান, সরিষা, শাকসবজির

6

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

7

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

8

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মে

9

সমলিঙ্গের বিয়ের দাবিতে দুই কিশোরীর অনশন: জামালপুরে তোলপাড়

10

গাইবান্ধার কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মনজু গ্রেফ

11

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিয

12

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

13

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

14

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

15

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

16

নওগাঁ জেলার হাপানিয়া সীমান্তে মাদকসহ আটক-১

17

ধামরাই সবজি বিক্রি করে চলে কুটিপাতির সংসার

18

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

19

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দ

20