ইব্রাহিম বাদশা
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দ্রুতগতির বাসের ধাক্কায় মীরসরাইয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় অর্জুন কুমার নাথ (৫০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্জুন কুমার নাথ ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শশী কুমার মহাজন বাড়ির বাসিন্দা। তিনি কমলদহ বাজারে একটি ফার্মেসি পরিচালনা করতেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেছিলেন। এলাকার বাসিন্দা দিদারুল আলম জানান, ঘটনার রাতে ওয়াহেদপুর এলাকার এক অসুস্থ রোগীকে চিকিৎসা দিয়ে নিজের দোকানে ফেরার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কুমিরা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক আজম বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অর্জুন ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল এবং সেবা মনস্ক একজন মানুষ। তার অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

1

মাদারীপুরে সন্দেহভাজন যুবক আটক

2

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

3

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

4

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

5

বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্

6

ভূরুঙ্গামারীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে সাহায্যের আবেদন

7

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

8

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

9

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

10

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

11

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ কর

12

সাভারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

13

চুনারুঘাটে ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি স

14

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জ

15

জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজ আহমদের বাড়ির সিসি ঢালাই উ

16

সিলেটের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

17

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ইয়াবার বড় চালান আটক, গাড়ি জব্দ

18

নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

19

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

20