জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

দুই যুগে ও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

মোহাম্মদ আলী মাস্টার।।

জেলার  সরাইল উপজেলার সূর্যকান্দি আখীতারা  পর্যন্ত তিন কিলোমিটার সড়কের বেহাল দশা চোখে পড়ার মত । প্রায় দুই যুগ ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি জন গুরুত্বপূর্ণ এই সড়কটিতে। এতে বিপাকে পড়েছে সূর্যকান্দি, জাহাঙ্গীর  পাড়া, নোয়াগাঁও ও আখি তারা গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ। জীবিকা নির্বাহের তাগিদে  কৃষি পণ্য আনা নেওয়া সহ নিত্য প্রয়োজনীয় কাজে এই সড়কটি দিয়ে  সরাইল বাজারে যাতায়াত করতে হয়।  নিয়মিত  এই সড়ক দিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও বৃদ্ধা সহ সাধারণ মানুষের যাতায়াত করে থাকেন । সড়ক দিয়ে বাইক,অটোরিকশা  মাইক্রোবাস চলাচলে ভোগান্তি পোহাতে হয়। সড়কটিতে কার্পেটিং  সুরকি  বড় বড় গর্তের  সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই কোন কোন জায়গায় হাঁটুপানি জমে। প্রায় দুইযুগ ধরে  সংস্কার না করার কারণে পুরো রাস্তাটি এখন মাটির  সড়কে পরিণত হয়েছে। ভাঙাচোরা ও খানাভরা এই সড়কে যানবাহন চলতে গিয়ে প্রায় দুর্ঘটনা ঘটছে।আখিতারা গ্রামের ব্যবসায়ী  আতাউর রহমান, মো, সহিদ মিয়া ও আক্কাস আলী বলেন,সড়কটির বেহাল দশার কারণে তাদের
  নিজ গ্রামে অটোরিকশা মাইক্রোবাস সহ কোন প্রকার যানবাহন আসতে চায় না। জীবিকা নির্বাহের তাগিদে প্রয়োজনীয় কাজে এই সড়ক দিয়ে সরাইল বাজারে যাতায়াত করতে হয়। প্রায় সময়ই রিক্সা ও গাড়ি গর্তে  পরে দুর্ঘটনা ঘটে । অটোচালক সিরাজ মিয়া বলেন এই সড়কে যানবাহন চালাতে খুবই ভয় করে সড়কের এই বেহাল দশার  কারণে গাড়ির যন্ত্রাংশ ভেঙ্গে পড়ছে,যা আয় হয় এর একটা বড় অংশ চলে যায় গাড়ির যন্ত্রাংশ ক্রয়ে। তা আবার মেরামতেও  অতিরিক্ত টাকা গুনতে হয়। গাড়ির চাকা গর্তে আটকে যায়। একদিন গাড়ি চালালে পরেরদিন আর গাড়ি চালাতে ইচ্ছা করে না। আঁখি তারা গ্রামের কৃষক আলী মিয়া বলেন অসুস্থ রোগী দ্রুত হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তিতে পড়তে হয়। সড়কটি খারাপের কারণে কোন গাড়ি পাওয়া যায় না আধা ঘন্টা দূরত্বের পথ এক ঘন্টা লাগে এছাড়াও সড়ক খারাপের কারণে চাষাবাদ এর সময় সার আলু বীজ সহ যেকোনো কৃষি উপকরণ আনা নেওয়ার ক্ষেত্রেও অধিক দুর্ভোগ   পোহাতে হচ্ছে। অটোরিকশার যাত্রীরা গর্তে পড়ে প্রায়ই করছে আমাদের এই দুর্ভোগ কেউ দেখেনা। সূর্যকান্তি গ্রামের ইউপি সদস্য দুলাল মিয়া বলেন প্রায় দুই যুগ ধরে সড়কটির  বেহাল অবস্থা । এই সড়কে তিন  চারটি ব্রিজ ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ভেঙে যেতে পারে। কালি কচ্ছ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছায়েদ হোসেন বলেন দিন যতই যাচ্ছে সড়কের  বেহাল অবস্থাও বাড়ছে। ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে শিক্ষা স্বাস্থ্য সহ সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত। সড়কটি সংস্কার করার দরকার।সরাইল উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ  আনিসুর রহমান ভূঁইয়া   বলেন সূর্যকান্দি নোয়াগাও এলাকার এটি গুরুত্বপূর্ণ সড়ক। উর্ধতন কর্তৃপক্ষের নিকট সড়কের  প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সড়কের সংস্কার কাজ  শুরু হবে।
এলাকাবাসীর এ চাহিদা আর দীর্ঘ দিনের আখাংকা স্বল্পসময়ে কখন বাস্তবায়িত হবে  এটাই দূর্ভোগে আক্রান্ত জনগণের প্রত্যাশা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায়

1

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচন ঘিরে উত্তাপ

2

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

3

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা কর্মীর মৃত্যু

4

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

5

র‌্যাব-১২, এর অভিযানে সিরাজগঞ্জে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী

6

সেতুসহ-৫-দফা-দাবিতে-বোরহানউদ্দিনে-২২৫-মেগাওয়াট-বিদ্যুৎকেন্দ্

7

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিজিবির হাতে বিএসএফ

8

সাদুল্লাপুরে পাওনা টাকা নিয়ে তাণ্ডবের উপক্রম, সেনা নেমে দেড়

9

‎নিয়ামতপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনু

10

শ্রীমঙ্গলে সাত দিনব্যাপী হরিনামযজ্ঞের সমাপ্তি

11

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

12

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

13

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলের চালান জব্দ

14

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

15

চৌদ্দগ্রামে ব্যবসায়ীর বাড়ি থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিন

16

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্ম

17

ফুলবাড়িতে ২৯ বিজিবি অভিযানে ২ লাখ ৪১ হাজার টাকার মাদক উদ্ধা

18

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

19

নবাবগঞ্জে গভীর রাতে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরন

20