জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

মুহাম্মদ মশিউর রহমান 

দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
এই কার্যক্রমের আওতায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্সসহ জেলার সকল থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রে একাধিক পরিচ্ছন্নতা দল গঠন করা হয়। জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সমন্বয়ে গঠিত এসব দল পুলিশ সুপারের কার্যালয়ের প্রাঙ্গণ ও অফিস কক্ষ, পুলিশ লাইন্সের ব্যারাক, নর্দমা, পুকুরপাড়, কোয়ার্টার এলাকা, লিচুবাগানসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
এ বিষয়ে পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম বলেন,
“পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, এটি সুস্থ জীবনযাপন ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পুলিশ সদস্যদের কর্মপরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্বের অংশ। একই সঙ্গে এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতিও একটি ইতিবাচক বার্তা পৌঁছে যায়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), দিনাজপুরসহ জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

 
 
  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

1

আমরা সব বিষয়ে ছাড় দিয়েছি, কিন্তু এবার নয়

2

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা যাচ্ছে

3

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

4

মাদারগঞ্জে নাশকতা মামলায় ইউনিয়ন তাঁতীলীগ নেতা এনামুল গ্রেফতা

5

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

6

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

7

ঠাকুরগাঁওয়ে সরিষা ফুলে হলুদ গালিচা, বাম্পার ফলনের আশা

8

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

9

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

10

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

11

সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মায়ের রুহের

12

ঝিনাইদহে নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ

13

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

14

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

15

লোহাগাড়ায় আতঙ্ক: জুলাই শহীদ ইশমামের বড়ভাই মুহিবকে লক্ষ্য করে

16

কাপাসিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের সংব

17

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

18

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

19

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

20