Mst: Meherun Nesa
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ


 মোঃ মশিউর রহমান 
 দিনাজপুর মুয়াজ্জিন ও খাদেম কল্যাণ পরিষদের উদ্যোগে দিনাজপুর জেলার বিভিন্ন মসজিদে কর্মরত মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মানবিক দায়িত্ববোধ থেকে এই কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ডা: মো: জাকের হোসেন সরকার,
সহকারী অধ্যাপক, অর্থোপেডিকস বিভাগ,
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মসজিদের মুয়াজ্জিন ও খাদেমরা ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। দিনাজপুর মুয়াজ্জিন ও খাদেম কল্যাণ পরিষদ যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয় ও অনুসরণযোগ্য।”
এ সময় দিনাজপুর মুয়াজ্জিন ও খাদেম কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তারা জানান, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মুয়াজ্জিন ও খাদেমদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কম্বল পেয়ে মুয়াজ্জিন ও খাদেমরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা দিনাজপুর মুয়াজ্জিন ও খাদেম কল্যাণ পরিষদের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া করেন এবং বলেন, “আল্লাহ তায়ালা যেন এই সংগঠনকে আরও বৃহৎ পরিসরে কল্যাণমূলক কাজ করার তৌফিক দান করেন।”
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন।প্রকাশকঃ দৈনিক জনতার খবর৷
 
 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্

1

কালিগঞ্জে দঃ শ্রীপুরে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্

2

ন‌ওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়

3

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

4

কৃষক বাঁচলে বাঁচবে দেশ - সবাই মিলে গড়ব দেশ

5

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

6

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে ছাত্

7

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

8

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়: সিআইএ

9

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

10

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

11

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

12

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

13

আজ ঐতিহাসিক দেবহাটা মুক্ত দিবস

14

মাদারীপুর-২: আসনে মনোনয়ন বাতিলের দাবিতে রাজৈরে সমাবেশ

15

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

16

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

17

এনায়েতপুর ঘাটে গোলাম ও রাজার দুই হোটেলে মোবাইল কোর্টের অভিযা

18

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

19

ইভটিজিং এর প্রতিবাদ করায় নৈশ প্রহরীর ওপর হামলা- মানববন্ধনে শ

20