মাওলানা ইব্রাহিম হুসাইন রহিমী
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ২২ মামলার আসামি মামুন আটক

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে ২২টি মামলার আসামি মামুন সম্রাটকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম।
অভিযানে মামুনের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর সহযোগী আব্দুল কাদেরকেও আটক করা হয়।
আটক মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামের মকবুল মেম্বারের ছেলে। অপর আটক ব্যক্তি আব্দুল কাদের ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে গৌরীপুর এলাকায় বসবাস করছিলেন।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, মামুন সম্রাটের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক, অপহরণসহ মোট ২২টি মামলা রয়েছে। তিনি দিনে অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। এ ছাড়া প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল ও মদ বিক্রি করতেন এবং একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন বলেও জানা গেছে।
আটকের পর মামুন সম্রাট ও তাঁর সহযোগীকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

1

আশাশুনির ঐতিহ্যবাহী বড়দল বাজারের বেহাল দশা : দ্রুত সংস্কারের

2

কালের সাক্ষী মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি: ইতিহাস যখন রহস্

3

অতিথি পাখি বিক্রি চলছে রাজৈরের লখন্ডা বাজারে

4

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

5

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

6

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক

7

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

8

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি

9

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

10

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

11

মানবতাবিরোধী অপরাধ নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমা

12

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

13

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নওগাঁয় ভোট গ্রহণ কর

14

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি আইনুল হক এর গভীর

15

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

16

কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে ২ লাখ টাকার গাছ কাটার অভিযোগ

17

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

18

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

19

হিলিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

20