জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত, রাজবাড়ী-২ নিয়ে হারুন অর রশীদের বার্তা

মোঃ হামজা শেখ, রাজবাড়ী 


 রাজবাড়ী-২ আসনে কে প্রার্থী হবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসনের সম্ভাব্য প্রার্থী হারুন অর রশীদ। তিনি বলেন, “দল যে সিদ্ধান্ত দেবে, আমরা সেটাই মেনে নেব। আমাদের নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে দলের পতাকা তলে কাজ করে আসছে, ভবিষ্যতেও তাই করবে।”

মঙ্গলবার বিকেলে পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হারুন অর রশীদ আরও বলেন, “আওয়ামী লীগ হটাও আন্দোলনে যারা আমাদের সঙ্গে ছিল, তাদেরও দল মূল্যায়ন করছে। রাজবাড়ী-২ আসনের মানুষ ধানের শীষের পক্ষে ভোট দিতে মুখিয়ে আছে।”

তিনি ইঙ্গিত করে বলেন, “যার নাম আসনে ঘুরছে, তিনি একটি দলের মহাসচিব। তিনি গোপালগঞ্জের বাসিন্দা, বালিয়াকান্দিতে তার মামাবাড়ি। কিন্তু এ আসনের মানুষ স্থানীয় প্রার্থীকেই চায়।”

সভায় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুমানসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভাস্থলে বিএনপির শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো মাঠে নির্বাচনী উচ্ছ্বাস ও দলীয় ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ

1

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

2

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

3

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

4

দিনাজপুর পার্বতীপুর মডেল থানার বিশেষ অভিযানে মাদকসহ একজন গ্র

5

ঘাটাইলে সংকট দেখিয়ে গোপন গুদাম থেকে দ্বিগুণ দামে সার বিক্রি

6

দিনাজপুরে ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বীজআলু হিমাগার

7

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

8

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

9

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী: প্রযুক্তির

10

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

11

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

12

আওমীপন্থী নীল দলের শিক্ষকদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারতে ন

13

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

14

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

15

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

16

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

17

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

18

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

19

দিনাজপুর সীমান্তে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে

20