জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রেতা-বিক্রেতার ভিড়ে চরভৈরবী মাছ ঘাট

 মোঃ শামছুদ্দোহা সেলিম

 মেঘনা নদীর রূপালী সম্পদে সমৃদ্ধ চাঁদপুরের হাইমচর। এই উপজেলার চরভৈরবী ইউনিয়ন মাছ ঘাট এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য কেন্দ্রে পরিণত হয়েছে। কলকারখানার দূষণমুক্ত স্বচ্ছ মিঠা পানির প্রবাহ থাকায় এই অঞ্চলের মাছ স্বাদে যেমন অনন্য, চাহিদাতেও তেমনি শীর্ষে।


১৭ ডিসেম্বর বুধবার সরেজমিনে পর্যবেক্ষণে দেখা যায়, মাছঘাটে সকাল থেকেই জেলে, আড়তদার ও ক্রেতাদের ব্যস্ততা। টাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির মিঠাপানির মাছের সমাহার বাজারটিকে করে তুলেছে প্রাণবন্ত।
জসিম, সুলতান, লোকমান সহ আরো অনেকে জানান, চরভৈরবী সংলগ্ন মেঘনা নদীর এই অংশে কোনো শিল্প-কারখানা না থাকায় পানি অত্যন্ত বিশুদ্ধ। ফলে এখানকার মাছের প্রাকৃতিক বৃদ্ধি ও স্বাদ অন্য যেকোনো অঞ্চলের তুলনায় বেশি।
 মশিউর, সাইফুর, আলিফ সহ আরো অনেকে ক্রেতাদের ভাষ্যমতে, এখানকার মাছের স্বাদ মুখে লেগে থাকার মতো, আর এই সুখ্যাতি এখন চাঁদপুর ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে।
স্বাদের কারণে এখানকার মাছের দাম বাজারের সাধারণ দরের চেয়ে কিছুটা বেশি। তবুও গুণগত মানের নিশ্চয়তা থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ও অনলাইন বিক্রেতারা প্রতিদিন এখানে ভিড় জমাচ্ছেন। অনলাইন উদ্যোক্তারা লাইভ স্ট্রিমিং বা ফেসবুকের মাধ্যমে তাজা মাছ সরাসরি সংগ্রহ করে পৌঁছে দিচ্ছেন দূর-দূরান্তের ভোজনরসিকদের কাছে।
মৎস্য সম্পদ রক্ষা ও জাটকা নিধন রোধে প্রশাসনের কঠোর তৎপরতা লক্ষ্য করা গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, নৌ-পুলিশের বিশেষ দল ঘাটে এবং নদীতে নিয়মিত টহল দিচ্ছে। নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার রোধ এবং সরকারি মৎস্য অভিযান সফল করতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
নীলকমল নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জ  কংকন কুমার বিশ্বাস জানান,"মৎস্য সম্পদ রক্ষায় আমরা ২৪ ঘণ্টা সতর্ক আছি। কারেন্ট জাল বা অবৈধ উপায়ে মাছ ধরা বন্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে যাতে মাছের এই প্রাকৃতিক অভয়ারণ্য সুরক্ষিত থাকে।"
চরভৈরবী ঘাটের এই পরিচিতি স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছে। সঠিক বিপণন ও সরকারি সহযোগিতা অব্যাহত থাকলে এই ঘাটটি দেশের মৎস্য খাতের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

1

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

2

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের ম

3

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাই

4

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

5

কালকিনিতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ

6

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমেটি ঘোষণা

7

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

8

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

9

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মির্জা ফখরুল

10

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

11

শ্যামকুড় ইউনিয়নে হাতপাখার গণসংযোগ, প্রচারণায় নতুন গতি

12

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

13

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

14

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

15

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় আটক ৫২

16

নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

17

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

18

নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণা

19

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

20