সোহাগ আলী।।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধামাইচ বাজারের পূর্ব পাশ রসুল সরদারের বাড়ি হতে চরকুশাবাড়ি, ঈশ্বরপুর সংযোগ সড়ক আমির মেকারের বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা সড়কটি পাকাকরণের দাবিটি পূরণের দ্বারপ্রান্তে উপনীত হয়েছ। এ বিষয়ে তাড়াশ উপজেলার বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান এর সঙ্গে এলাকাবাসীর প্রতিনিধি দল নিয়ে মোঃ সোহেল রানা তানহা সাক্ষাৎ করেন এবং দীর্ঘদিনের রাস্তার সমস্যা সমাধানের অনুরোধ করেন ।
স্থানীয় বাসিন্দাগণ মোঃ জমিন উদ্দিন সাবেক ইউ পি সদস্য, হারুনুর রশিদ (কাজি),আল আমিন, মোতাহার, বকুল সরদারগন জানান, ধামাইচ বাজারের পূর্ব দিক রসুল সরদারের বাড়ি হতে আমির মেকারের বাড়ি পর্যন্ত সড়কটি বহু বছর ধরে কাঁচা অবস্থায় দৃশমান। বর্ষাকালে সড়কটি কাদাযুক্ত ও জলাবদ্ধ হয়ে থাকে বিধায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলস্বরূপ, শিক্ষার্থীসহ সাধারণ পথচারী এবং ব্যবসায়ীগণকে যাতায়াত ও পণ্য পরিবহনে চরম দুর্ভোগ সহ্য করতে হয়।
এলাকাবাসী আরও জানান সম্প্রতি তারা খন্দকার সেলিম জাহাঙ্গীর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এর নিকট সরাসরি উপস্থিত হয়ে মোঃসোহেল রানা তানহা দুরবস্থার কথার পাশা পাশি জানান যে বর্ষার দিনে ছোট ছোট শিক্ষার্থীকে স্কুলে পাঠাতে তাদের অভিভাবকরা ভয় পায়। কেননা রাস্তাটি কাদা ও পানি জমে থাকায় ছোট বাচ্চাদের ক্ষতির সম্ভাবনা থাকে বলে জানিয়েছেন । উপজেলা নির্বাহী অফিসার মনোযোগ সহকারে এলাকা বাশির সমস্যার কথা শুনে অতি শীঘ্র কার্যকর করার উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন
এলাকাবাসীর প্রত্যাশা, কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের মাধ্যমে সড়কটি যদি পাকাকরণ করা হয়, তবে শুধু যাতায়াতের সুবিধাই বৃদ্ধি পাইবে না, ধামাইচ বাজার সংলগ্ন একটি মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, ব্যাংক সহ এলাকার ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবেএবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতও হবে অধিকতর সহজ ও নিরাপদ।
মন্তব্য করুন